বাংলাদেশ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১১ আগস্ট ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা

ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠেয় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে আগামী ১৪ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলের নেতৃত্বে থাকবেন ইরফান শুক্কুর। তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া এই দলটি অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিজেদের সামর্থ্য যাচাইয়ের পাশাপাশি প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।

এবারের আসরে বাংলাদেশ এইচপি টানা তৃতীয়বারের মতো অংশ নিচ্ছে। ২০২৬ সালের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ ডারউইনে ২১ থেকে ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশকে নিয়ে এবারের প্রতিযোগিতায় থাকছে মোট নয়টি দল। এইচপি দল অন্তত ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে।
বাংলাদেশ এইচপি স্কোয়াড: ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এস এম মেহেরব হাসান, সামিউন বাসির রাতুল, সাব্বির রহমান রোমান, রোহানাত দৌল্লাহ বর্ষণ, রাকিবুল হাসান, আরিফুল ইসলাম, আবদুল গাফফার সাকলাইন, রিপন মণ্ডল, মো. রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

১০

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১১

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১২

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১৩

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৪

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

১৫

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১৬

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১৭

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১৮

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৯

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

২০
error: Content is protected !!