বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১১ আগস্ট ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে কাঁকড়া ধরার সরঞ্জামসহ একটি নৌকা জব্দ করা হয়। একই সময়ে পৃথক অভিযানে সুন্দরবন থেকে উদ্ধার করা হয়েছে হরিণ শিকারের প্রায় ১শ’ মালা ফাঁদ এবং একটি নৌকা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সুন্দরবন পশ্চিম বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন সন্ন্যাসীর খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কাঁকড়া ধরার অভিযোগে দুই জেলেকে আটক করা হয়।

আটক জেলেরা হলেন— খুলনার কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের মোকলেসুর রহমান (৪০) ও অহিদুল গাজী (৩২)।

অন্যদিকে, সুন্দরবনের কুনচিরখাল এলাকায় পৃথক অভিযানে হরিণ শিকারের জন্য পেতে রাখা প্রায় ১শ’ মালা ফাঁদ উদ্ধার করে বন বিভাগ। এ সময় ফাঁদ পেতে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়।

কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান বলেন, নিষিদ্ধ সময়ে সুন্দরবনে কাঁকড়া শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করা হয়েছে। একই অভিযানে হরিণ শিকারের ফাঁদও উদ্ধার করা হয়।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান জানান, আটক দুই জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০