বাংলাদেশ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১১ আগস্ট ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

ডেস্ক রিপোর্ট: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬।

মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের হলরুমে সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক), খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম বাবলা। কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাওসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, সহকারী কমিশনার নাফিউল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান। এ পর্বে জেলা সদরের ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার প্রথম অর্ধে বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়, কুশখালী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুল, শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ভাড়ুখালী মাধ্যমিক বিদ্যালয় এবং ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে তুজুলপুর গোবিন্দ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়।

দ্বিতীয় অর্ধে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, নবজীবন ইনস্টিটিউটকে পরাজিত করে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এবং কারিমা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. অলিউর রহমান, সহকারী অধ্যাপক মো. শাহেদ মোস্তফা চৌধুরী, প্রভাষক ওমর ফারুক এবং ইব্রাহিম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. রেজাউল করিম এবং সদস্য রেবেকা সুলতানা, জিএম নাজমুল আরিফ, মুহা. মনির উদ্দিন, আব্দুল ওহাব আজাদ ও মো. নাজমুল হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

২

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

৩

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

৪

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

৫

ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

৬

ইছামতিতে প্রতিমা বিসর্জন, নদীতে নামতে পারেনি বাংলাদেশিরা

৭

যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি?

৮

আবারও অবরোধ ঘোষণা, পর্যটকদের সাজেক ছাড়ার আহ্বান

৯

শার্শায় ৪ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

১০

‌‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ডা. মিজানুর রহমানের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক

১১

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সময় প্রটোকল ভঙ্গ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

১২

এবার হবে ‘ওয়ার্ম উইন্টার’, শীতের ব্যাপ্তিও কমবে

১৩

সাতক্ষীরায় অ-১৪ ফ্রি সাঁতার প্রশিক্ষণ শুরু ২৪ অক্টোবর, অংশ নেওয়ার আহবান

১৪

জীবনানন্দের ‘বনলতা’র খোঁজে || ‎তারিক ইসলাম

১৫

তালায় তিন দিনে ৭০পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

১৬

টুপটাপ রিসোর্ট ও আমাদের দায়হীনতার সংস্কৃতি || মো. মামুন হাসান

১৭

শ্রীউলার ৮টি পূজামণ্ডপে যুবদল নেতা রাফিউলের আর্থিক সহযোগিতা

১৮

পয়সা দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

১৯

বিষ্ণুপুরে আট দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান

২০