বাংলাদেশ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১১ আগস্ট ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইনফান্তিনোর পক্ষ নিয়েই ফিফাকে কড়া হুশিয়ারি ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে যখন সমালোচনা তুঙ্গে, তখন তার পক্ষেই দৃঢ় অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইনফান্তিনোকে অপসারণের চিন্তাও না করতে ফিফাকে সতর্ক করে ট্রাম্প বলেছেন, এমন সিদ্ধান্ত হলে সেটি হবে ‘ভয়াবহ ভুল’। এমনই খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নেতৃত্ব নিয়ে চলমান বিতর্কের মধ্যেই জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইনফান্তিনোকে সরানোর কথা বিবেচনা করাও ফিফার জন্য বড় ধরনের ভুল হবে।

ট্রাম্প লেখেন, ‘যে কারণেই হোক, ফিফা যদি প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে বদলানোর কথা চিন্তাও করে, সেটি হবে ভয়াবহ ভুল।’

ইনফান্তিনোর প্রশংসা করে ট্রাম্প দাবি করেন, তার নেতৃত্বেই ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন হয়েছে। সেই আসর আগের যেকোনো বিশ্বকাপের তুলনায় অনেক বেশি সফল ও লাভজনক ছিল। ট্রাম্পের মতে, ইনফান্তিনো সরে গেলে ভবিষ্যতে বিশ্বকাপ আর সেই উচ্চতায় পৌঁছাতে পারবে না।

তবে ট্রাম্পের এই অবস্থান ফুটবল অঙ্গনের একটি বড় অংশের মতের সঙ্গে মিলছে না। সম্প্রতি বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ছাড়ার পরিকল্পনা সামনে আসার পর থেকেই চাপে রয়েছেন ইনফান্তিনো। এই পরিকল্পনাকে কেন্দ্র করে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে কয়েকটি আঞ্চলিক ফুটবল সংস্থা।

বিশেষ করে ইউরোপ, উত্তর ও মধ্য আমেরিকা এবং এশিয়ার কয়েকটি ফুটবল কনফেডারেশন ইনফান্তিনোর নেতৃত্বের সমালোচনা করেছে। এমনকি বিকল্প প্রতিযোগিতা আয়োজনের সম্ভাবনাও তারা আলোচনা করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

আগামী মার্চে নতুন মেয়াদের নির্বাচনের আগে ইনফান্তিনো সব অভিযোগ অস্বীকার করেছেন। ফিফাও তাদের সভাপতির পাশে দাঁড়িয়ে বলেছে, সংস্থাকে দুর্বল করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এসব বিতর্ক উসকে দেয়া হচ্ছে।

অন্যদিকে, আফ্রিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এবং দক্ষিণ আমেরিকার কয়েকটি ফুটবল সংগঠন ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে। ফলে আগামী নির্বাচনের আগে ফিফার নেতৃত্ব নিয়ে টানাপোড়েন আরও বাড়ার ইঙ্গিত মিলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাভারে জেএমবির আস্তানা!

নিঃস্বার্থ সমাজসেবায় উপকূল রাঙাচ্ছেন কামরুজ্জামান

৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভে‌ঙে পালানো ২ আসামি গ্রেপ্তার

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

১০

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

১১

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

১২

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

১৩

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

১৪

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

১৫

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১৬

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১৭

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১৮

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৯

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

২০
error: Content is protected !!