বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ ডিসেম্বর ২০২৩, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পারুলিয়া খাদ্য গুদাম ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পারুলিয়া খাদ্য গুদামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পারুলিয়া খাদ্য গুদাম ইনচার্জ (ওসিএলএসডি) সুব্রত কুমার কুন্ডু। এসময় উপজেলা খাদ্য বিভাগের নুরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব হুমায়ুন কবীর হীম, প্রান্তিক কৃষক, মিল ও চাতাল মালিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে দেবহাটায় কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ৩৪৩ মেট্রিক টন আমন ধান ও ২১২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!