বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ জানুয়ারি ২০২৪, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাফ অ-১৯ মহিলা ফুটবল দলের অধিনায়ক সাতক্ষীরার প্রান্তি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার মেয়ে আফঈদা খন্দকার প্রান্তির নেতৃত্বে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ খেলবে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল।

সোমবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রেস কনফারেন্সের মাধ্যমে আফঈদা খন্দকার প্রান্তিকে অধিনায়ক সাফ অ-১৯ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ঘোষণা করেছে।

আফঈদা খন্দকার প্রান্তি সাতক্ষীরার ক্রীড়া সংগঠক খন্দকার আরিফ হাসান প্রিন্স এর ছোট মেয়ে।

তিনি জানান, প্রান্তি খুব ছোট বেলা থেকেই আমার কাছে ফুটবল প্রাকটিস করতো এবং সাতক্ষীরা জেলা দলের হয়ে বয়সভিত্তিক ফুটবলে নিয়মিত অংশগ্রহণ করতো। ২০১৬ সালে বিকেএসপি মহিলা ফুটবল চালু করে। তখন সে ৫ম শ্রেণীতে ফুটবল বিভাগে ভর্তি হয়। এরপর ভারতে অনুষ্ঠিত সুব্রত মুখার্জি কাপ অ-১৭ বালিকা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে ২০১৯ সালে সে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়।

প্রান্তি ২০১৯ সালে ভুটানে অনুষ্ঠিত সাফ অ-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। এরপর ২০২১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সাফ অ-১৯ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে এবং শ্রীলংকার বিরুদ্ধে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করে। একইভাবে প্রান্তি ২০২২ সালে ভারতে অনুষ্ঠিত সাফ অ-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে এবং নেপালের বিরুদ্ধে ৪৩ সেকেন্ডে গোল করে অনন্য রেকর্ড অর্জন করে। পরে ২০২৩ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সাফ অ-২০ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে।

এছাড়া প্রান্তি জাতীয় দলের হয়ে ২০২৩ সালে অ-২০ এএফসি কাপ, ২০২৩ সালে হু ওয়াং জু এশিয়ান গেমস ও ২০২৩ সালে ফিফা টায়ার-১ ম্যাচে অংশ নেয়।

অসাধারণ ক্রীড়া নৈপূণ্য দেখিয়ে এবার জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১০

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১১

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১২

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৩

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৪

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৫

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৬

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৭

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

১৮

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

১৯

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

২০