বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের হামলায় ১৭ হুতি যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলায় ১৭ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী।

স্থানীয় সময় শনিবার (১০ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী সানায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে ইয়েমেনি রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। খবর আলজাজিরার

হুতি গোষ্ঠী জানায়, মার্কিন-ব্রিটিশ আগ্রাসনের বোমা হামলায় ইয়েমেনের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন শহিদ হয়েছেন। তাদের লাশ শনিবার ভাবগাম্ভীর্যপূর্ণ মিছিলের মাধ্যমে সানায় জানাজার জন্য নেওয়া হয়।

লোহিত সাগরে জাহাজ সুরক্ষায় ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে আঘাত করছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। জানুয়ারির মাঝামাঝি থেকে এ হামলা চালিয়ে যাচ্ছে তারা।

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে, তাদের সামরিক বাহিনী লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী হুতিদের বিরুদ্ধে হামলা চালিয়েছে।

ইরান সমর্থিত বিদ্রোহীরা হোদেইদা বন্দরসহ যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে। তারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজ চলাচলকে লক্ষ্যবস্তু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

১০

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

১১

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১২

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১৩

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১৪

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১৫

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৬

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৮

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৯

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

২০
error: Content is protected !!