বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৭ অক্টোবর ২০২৩, ১:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

র‌্যাম্পে হাটলেন বিপাশা, ‘হাতি-গন্ডার’ বলে কটাক্ষ নেটিজেনদের !

বিনোদন ডেস্ক: বিয়ের পর এক প্রকার বলিউড ছেড়েই দিয়েছেন বিপাশা বসু। আর মা হওয়ার পর একেবারেই নেই লাইট, ক্যামেরা আর অ্যাকশনের দুনিয়ায়। সেই বিপাশাকে এবার দেখা গেল র‌্যাম্পে হাটতে। ফলে ১১ বছর পর র‌্যাম্পে দেখা গেল তাকে।

হিন্দুস্তান টাইমসের খবর, ল্যাকমে ফ্যাশন উইকে হাজির হয়ে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। সেই র‌্যাম্পে হাঁটার বেশ কিছু ভিডিও বিপাশা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও। তাতে দেখা যায়, মা হওয়ার কারণে ওজন বেড়ে গেছে বিপাশার।

নেটিজেনদের বড় একটি অংশ বিপাশার রূপের প্রশংসা করছেন। কিন্তু একাংশ তাকে নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেছেন। জয় নামে একজন লিখেছেন, ‘কীভাবে ক্যাট ওয়ার্ক করতে হয় তা কি সে ভুলে গেছে?’ কিরন শালিনি নামের একজন লিখেছেন, ‘এত মুটিয়ে গেছেন?’ ডলি শর্মা লিখেছেন, ‘ক্যাট ওয়ার্কের আগে মর্নিং ওয়ার্ক করুন।’ কটাক্ষ করে পাঠান তারিক লিখেছেন, ‘হাতি।’ অন্য একজন গন্ডারের সঙ্গে তুলনা করে মন্তব্য করেছেন।

গত বছরের ১২ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৪৪ বছর বয়সী বিপাশা। করণ সিং গ্রোভার-বিপাশা দম্পতির এটি প্রথম সন্তান।

‘অ্যালোন’ সিনেমার শুটিং সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করণের। ২০১৫ সালে এই সিনেমা মুক্তি পায়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই জুটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!