বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২১ ডিসেম্বর ২০২৩, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কারাগারে বসেই নির্বাচনে লড়বেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের জাতীয় নির্বাচন হবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। সেই নির্বাচনে কারাগারে বসেই তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সাবেক চেয়ারম্যান ইমরান খান।

বুধবার (২০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন ইমরানের আইনজীবী ব্যারিস্টার আলী জাফর। আসন তিনটি হলো লাহোর, মিয়ানওয়ালি ও ইসলামাবাদ।

চলতি বছরের ৫ আগস্ট আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। একই সঙ্গে তার রাজনীতির ওপর ৫ বছরের নিষেধাজ্ঞা দেন একই আদালত। তাছাড়া রায় ঘোষণার পর একই দিনে লাহোরের বাসভবন থেকে গ্রেফতার করা হয় ইমরান খানকে। বর্তমানে তিনি পাঞ্জাবের আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন।

যদিও ইসলামাবাদ দায়রা আদালতের দেওয়া রায়ে স্থগিতাদেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। তবে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁসসহ আরও কয়েকটি মামলায় এখনো কারাগারেই আছেন ইমরান খান।

তবে তোশাখানা মামলায় স্থগিতাদেশ দেওয়ায় নির্বাচনে অংশ নিতে আর বাধা নেই ইমরানের। ২০২২ সালের এপ্রিলে তার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৪০ টিরও বেশি মামলা হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার আইনজীবী ব্যারিস্টার আলী জাফর। সাক্ষাৎ শেষে কারাগারের বাইরে এক সংবাদ সম্মেলনে এই আইনজীবী বলেন, ইমরান খান দেশবাসীকে জানাতে বলেছেন, আগামী নির্বাচনে তিনি ৩টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আলী জাফর আরও জানান, ইমরান খান পিটিআই কর্মীদের মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। দলের কঠিন সময়ে যেসব নেতাকর্মী মাঠে থাকার কারণে কারাবরণ করেছেন, নির্বাচনের প্রার্থিতা দেওয়ার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিটিআই হাইকমান্ড।

এদিকে, পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান গহর খান ইমরান খানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেছেন, ইমরান খান ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন, আলহামদুলিল্লাহ।

তিনি আরও জানান, ইমরান খান দলের সব প্রার্থীকে মনোয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। গহর খান নিজেও খাইবার পাখতুনখোয়ার বুনের থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।

সূত্র: ডন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১০

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১১

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১২

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৩

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৫

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

১৬

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

১৭

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

১৮

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

১৯

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

২০