বাংলাদেশ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২ আগস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

হাবিবুর রহমান সোহাগ: সাতক্ষীরায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা।

রোববার (২ আগস্ট) শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে এই মেলা শুরু হয়।

সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিস কাউসার আজিজ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগাতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এসময় ব্যক্তি, প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নিজ নিজ জায়গা থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আশরাফুল আলম, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডল, জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল খায়ের, সামাজিক বনাঞ্চল জোন সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার, সামাজিক বনাঞ্চল জোন সাতক্ষীরার কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন প্রমুখ।

পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এর আগে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মেলায় ৩৫টি স্টলে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৩

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৪

শ্যামনগরে জেলের স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

৫

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

৬

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা

৭

সাংবাদিক মোহাম্মদ আলী সুজন ও মেহেদী আলী সুজয়ের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

৮

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৯

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

১০

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

১১

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

১২

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

১৩

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

১৪

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

১৫

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

১৬

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১৭

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১৮

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১৯

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

২০