বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২ আগস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

ডেস্ক রিপোর্ট: চলতি আগস্ট মাসের শুরু থেকে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের যেকোনো তৎপরতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। একইসঙ্গে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকাসহ সারা দেশে পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন সরকারি যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে– এমন আশঙ্কায় মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, দায়িত্বরত অবস্থায় কোনো কারণে পুলিশের যানবাহন থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে পার্কিং করতে হবে।

এছাড়া দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ড বা নির্ধারিত স্থানে রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তা আরও জোরদার করতে হবে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিয়মিত টহল, বাড়তি নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যক্রম বা তথ্য তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে শনিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাধিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রায় প্রতিদিনই বিভিন্ন ধরনের নিরাপত্তা নির্দেশনা দিয়ে থাকে।

আগস্ট মাস শুরু হওয়ায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের যেকোনো তৎপরতার বিষয়েও বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

১০

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

১১

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১২

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১৩

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১৪

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৫

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৭

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৮

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৯

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

২০
error: Content is protected !!