বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২ আগস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দ্রুত একটি চুক্তি করার শর্তে তিনি ইরানের ওপর পরিকল্পিত হামলা বাতিল করেছেন।

রোববার (২ আগস্ট) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ কথা জানান।

তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির পৃথক ফোনালাপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো আগ্রাসনের উপযুক্ত ও কঠোর জবাব দেওয়ার হুমকির পর ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণাটি এসেছে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন বাহিনী পুরোপুরি প্রস্তুত।

তারপরেও একটি চুক্তির রূপরেখায় সম্মত হওয়ার কারণে ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যেকোনো হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান।
তিনি লেখেন, এই অনুরোধের ভিত্তিতে তিনি বিশ্বের ভবিষ্যৎ কল্যাণ এবং একইসঙ্গে একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার স্বার্থে, দ্রুত একটি চুক্তি সম্পন্ন করার শর্ত সাপেক্ষে আক্রমণ বাতিল করতে সম্মত হয়েছেন।

ট্রাম্প আরও লেখেন, ইসরায়েল রাষ্ট্রও এই প্রতিশ্রুতির বিষয়ে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

সবাই কাজে লেগে পড়ুন এবং কাজটি সম্পন্ন করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

১০

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

১১

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১২

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১৩

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১৪

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৫

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৭

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৮

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৯

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

২০
error: Content is protected !!