বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১ আগস্ট ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, নদী-খাল দখলমুক্তকরণ এবং পুনরুদ্ধারের দাবিতে নাগরিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে জেলা নাগরিক কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুলের সঞ্চালনায় বক্তারা বলেন, নদী ও খাল অবৈধ দখল ও ভরাট, নদীর নাব্যতা হ্রাস ও পলি জমে পানি প্রবাহে বাধা সৃষ্টি, অপরিকল্পিত বাঁধ, সড়ক ও কালভার্ট নির্মাণ, খাল রক্ষণাবেক্ষণের অভাব, জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদী ও জলাশয় সংরক্ষণ আইন যথাযথভাবে বাস্তবায়িত না হওয়া এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের ঘাটতির কারণেই সাতক্ষীরার জলাবদ্ধতা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে।

সভায় বক্তারা বলেন, এসব সমস্যা সমাধানে ‘সাতক্ষীরা নাগরিক সুপারিশপত্র’ প্রস্তুত করে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, জাতীয় নদী রক্ষা কমিশন, পানি সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের কাছে উপস্থাপন করা হবে। একই সঙ্গে গণমাধ্যম ও নাগরিক সমাজের মাধ্যমে সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ এবং নিয়মিত সংলাপের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়।

বক্তারা আরও বলেন, সাতক্ষীরা পৌরসভার প্রায় এক-তৃতীয়াংশ এলাকা বর্ষা মৌসুমে প্রায় ছয় মাস জলমগ্ন থাকে। জেলার কপোতাক্ষ, বেতনা, ইছামতি, মরিচ্চাপ, খোলপেটুয়া, সোনাই ও কালিন্দীসহ অধিকাংশ নদী বর্তমানে নাব্যতা সংকটে রয়েছে। এসব নদীর সঙ্গে আন্তঃসংযোগের মাধ্যমে সাতক্ষীরা শহরের প্রাণসায়র খালের সংযোগ স্থাপন করা গেলে শহরসহ জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পারে।

সভায় অপরিকল্পিত নগরায়ন, প্রশাসনিক গাফিলতি এবং জনসচেতনতার অভাবে পৌরসভা এলাকায় ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার অবনতির বিষয়টিও তুলে ধরা হয়। বক্তারা বলেন, এ কারণে শহরের পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তেমনি সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও জনভোগান্তি।

সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ প্রফসের আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, কবি ও লেখক কিশোরী মোহন সরকার, দুদকের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহাফুজুর রহমান মকুল, মাছরাঙা টেলিভিশনের মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, বণিক বার্তার প্রতিনিধি গোলাম সরোয়ার, সংগীতশিল্পী আবু আফফান রোজবাবু, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিলটন, সুশীলনের উপ-পরিচালক জি. এম. মনিরুজ্জামান, উত্তরণের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাড. মনির উদ্দীন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক আহাসান রাজিব, সাংবাদিক রঘুনাথ খাঁ, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নদী-খাল ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, উদীচী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি লেখক শেখ সিদ্দিকুর রহমান, হেডের পরিচালক রানা গাইন, সুন্দরবন ফাউন্ডেশনের পরিচালক আফজাল হোসেন এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ফিংড়ী এলাকার জিল্লুর রহমান, বাকাল এলাকার মো. কামরুজ্জামান কামু, ইটাগাছা এলাকার রেশমা খাতুন ও কামালনগরের বায়জিদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভা আয়োজনে সহযোগিতা করে উন্নয়ন সংগঠন স্বদেশ, সুশীলন, উত্তরণ, উদ্দীপ্ত মহিলা লোককেন্দ্র, বেলা, সুন্দরবন ফাউন্ডেশন, অর্জন ফাউন্ডেশন, হেড, বেতনা সুরক্ষা ও নদী বাঁচাও আন্দোলন, মৌমাছি, প্রাণসায়র ও পরিবেশ সুরক্ষা কমিটি এবং সৃজনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১০

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১১

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১২

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৩

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৪

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৫

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৬

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৭

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

১৮

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

১৯

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২০
error: Content is protected !!