বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিল্পকলার সঙ্গীত ও নৃত্য প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় তিন দিনব্যাপী সঙ্গীত ও নৃত্য প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সঙ্গীত ও নৃত্য প্রদর্শনের মধ্য দিয়ে কর্মশালা সম্পন্ন হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে, জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সাতক্ষীরা শিল্পকলা একাডেমির শিশুশিল্পী শেখ রাইফ ও কানিজ তানিসার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি নাসরিন খান লিপি, জেলা ক্যালচারাল অফিসার ফাইজা হোসেন অন্মেষা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক তালবিদা আলী মিম, নৃত্য প্রশিক্ষক ইউসর এলাহি প্রিয়তি ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি হেনরী সরদার। অনুভূতি প্রকাশ করেন সাতক্ষীরা শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পী জারিফ রাইহান ও সুব্রত।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচী শিল্পগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সদস্য সাবেক পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, সদস্য মনজুরুল হক, সঙ্গীত শিক্ষক শহিদুল ইসলাম, শ্যামল কুমার, তবলা প্রশিক্ষক বিশ্বজিৎ সাহা, নয়ন ভট্টাচার্য, নৃত্য প্রশিক্ষক নাহিদা পারভীন পান্না প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর কথা ও সুর ‍‌’এ মাটি নয় জঙ্গীবাদের, এ মাটি মানবতার, বাউলের একতারা কয়, মানুষই মোর অবতার’ এবং ‘মুক্ত জীবন গড়ে তোলার, মঞ্চ মোদের তরণী, শত ফুল ফুটিয়ে যাবো, সুন্দর হবে ধরণী’ গানের তালে তালে শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০