বাংলাদেশ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৪ মে ২০২৪, ৯:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভ্রমণ ভিসায় মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | পবিত্র হজ মৌসুম চলাকালে ভ্রমণ ভিসাধারীদের মক্কায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সময় (২৩ মে) বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মক্কায় হজের মৌসুম শুরু হয়েছে ২৩ মে , যা শেষ হবে ২১ জুন। তাই এ সময়ে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব প্রকার ভিজিট ভিসাধারী ব্যক্তির ওপর এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আর তা না মেনে মক্কায় প্রবেশ করলে সৌদি আরবের নিয়মানুসারে জরিমানা দেওয়ার বিষয়ে সতর্ক করা হচ্ছে।

এছাড়া ভিজিট ভিসাধারীদের হজ পালনের অনুমতি দেওয়া হয় না বলেও এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়।

এ বছর বিশ্বজুড়ে প্রায় ২৫ লাখ মানুষ পবিত্র হজ পালন করবেন। এ বছর ১৪ থেকে ১৯ জুন পর্যন্ত হজ পালন করা হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

১

জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে: নাহিদ

২

স্কুলে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর

৩

বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

৪

পাঠকের চিঠি || দেবহাটার গোপাখালী রহিমপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি রক্ষার দাবি

৫

৬৩ জেলায় সারের ডিলারশিপের ৮৫ শতাংশই রাজনৈতিক বিবেচনায়

৬

পাঠকের চিঠি || ‎শ্যামনগরের ৫ ইউনিয়নে সড়কের বেহাল দশা

৭

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রশিবিরের নবীনবরণ

৮

সরকারি কলেজে সাতক্ষীরা কমিউনিটির উদ্যোগে ডাস্টবিন স্থাপন

৯

তালা মহিলা কলেজে হাবিবকে সংবর্ধনা

১০

বিকেএসপিতে ভর্তি বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কী?

১১

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ

১২

শ্যামনগর আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন: দোহা সভাপতি, ইব্রাহিম সম্পাদক

১৩

প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

১৪

হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

১৫

রাস উৎসবে অংশ নিতে দুবলার চরে পুণ্যার্থীরা

১৬

জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে কলেজছাত্রীর সংবাদ সম্মেলন

১৭

জাতীয় সংলাপ ২৭ বা ২৮ নভেম্বর

১৮

কবিতা || অপরুপ প্রকৃতি || ইশরাত জাহান

১৯

‌‘সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা, পরিবারে খাদ্যসংকট’

২০