বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হতাশার হাস্যকর অনুভূতি || বিপ্লব মজুমদার

হতাশা শুধু একটি শব্দ নয়। হতাশা হচ্ছে ব্যক্তি জীবনের একটি বিস্তীর্ণ ইতিহাস। হতাশা হচ্ছে আশা ভঙ্গের এবং স্বপ্ন ভঙ্গের সর্বশেষ পরিণতি। যাকে ইচ্ছে করলেই আশায় পরিণত করা যায় না কিংবা সফলতায়ও পরিণত করা যায়। সব মিলিয়ে হতাশা মানেই হাস্যকর অনুভবের এক অদ্ভুত অনুভূতি মাত্র।

মানুষের জীবনে যে কোনো বিষয়কে কেন্দ্র করে হতাশা আসতেই পারে। হয়তোবা এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না- যার জীবনে অন্তত একবার হতাশা আসেনি বা জেঁকে বসেনি। সমস্ত কল্পনা এবং পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়ে জীবনকে তথা জীবনের স্বাদকে ক্লিন্ন ও পঙ্কিলতায় রূপদানকারী এক বাস্তব সত্যের নাম হলো হতাশা।

তাহলে কী এটা ধরে নিতে হবে যে, বিফল হওয়ার একটি বিপরীত প্রতিক্রিয়াই হলো হতাশা। আজ্ঞে না। হতাশা মানুষের জীবনে নানা কারণে আসতে পারে। কল্পনা এবং পরিকল্পনা ব্যর্থ হলে হতাশা আসতে পারে। কোনো বিষয়ে সফল না হলে হতাশা আসতে পারে। আবার চরম অপমানবোধ থেকেও হতাশা আসতে পারে। অন্যদিকে আকাশ সংস্কৃতির অদ্ভুত, উদ্ভট অথচ কী বিস্ময়কর বিষয়বস্তুর দ্বন্দ্বে পড়ে ঘুরপাক খাওয়া সহজ সরল মন যদি আলোর সন্ধান না পায় তাহলে হতাশা উঁকি মারতে পারে।

সমাজ সব সময় সফল ব্যক্তিকে স্মরণ করে। কিন্তু এসব সফল ব্যক্তিদের সফল হওয়ার পিছনে যে কত বিফল ব্যক্তিদের অবদান থাকে সেটা সমাজ এবং সমাজের মানুষ কখনোই ভেবে দেখে না। তাই হতাশাগ্রস্ত ব্যক্তিদের আচার-আচরণ দেখে একজন স্বাভাবিক মানুষের মনে হতে পারে ওই হতাশাগ্রস্ত ব্যক্তির আচরণ হাস্যকরই বটে !

হতাশাগ্রস্ত ব্যক্তিকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আমরা কেউই তাকে সাহায্য করি না বরং সবাই উপহাস করি। এজন্য হতাশাগ্রস্ত ব্যক্তি কোনো কূল কিনারা খুঁজে পায় না -সে এখন কী করবে? বা তার কী করা উচিত?

আদর্শ যদি ঐশ্বর্যের মাপকাঠি হয় তাহলে মনোবল হচ্ছে মনস্তত্ত্বের মূল ভরসা। যার মধ্য দিয়ে একজন হতাশাগ্রস্ত ব্যক্তি জীবনযুদ্ধে ঘুরে দাঁড়াতে পারে মুহূর্তেই। এজন্য চর্চার প্রয়োজন। পরিচর্যার প্রয়োজন। পরিবর্ধন ও পরিমার্জন করবার দরকার আমাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি।

একজন হতাশাগ্রস্ত ব্যক্তির কাছে পৃথিবীকে বিরক্ত, বিষাক্ত ও তিক্ত মনে হয় সব সময়। এমনকি এই পৃথিবী থেকে বিদায় নিতে ইচ্ছা করে প্রতিটি মুহূর্তে। যেন বেঁচে থাকার বিন্দুমাত্র প্রয়োজন নেই। যা অন্যের কাছে হাস্যকর অনুভূতির উদ্রেক ঘটাতে পারে।

জীবন সত্যিই বিচিত্র। কিন্তু কথা হল- জীবন বিচিত্র হতে পারে তাই বলে সমাজের মানুষের মানবিকতা বিচিত্র হয় কী করে? বিস্ময় তো এখানে। এখন প্রশ্ন হল -সমাজে রুচির চমৎকারিত্ব মানুষের মানবিকতা ও মূল্যবোধকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে না তো? নাকি অবাধ অর্থনীতির বিস্তীর্ণ বিচরণ মানুষকে মনুষ্যত্বের স্বাদ থেকে বঞ্চিত করছে? ভেবে দেখার বিষয় আছে বৈকি।

সমাজে রুচির চমৎকারিত্ব কিংবা অবাক অর্থনীতির বিস্তীর্ণ বিচরণ ও মরীচিকার দীপ্তিময় হাতছানি মানুষকে হতাশার দিকে আকর্ষিত করছে। যা নিঃসন্দেহে হাস্যকর। কিন্তু এটা কেন হচ্ছে?

আমরা নিজেদেরকে একটু সহজ করেই ভাবি না! এত জটিল করে ভাববার দরকার টা কী? জীবন তো একটাই। আপনি- আমি যে সুস্থ আছি এটাই তো বড় কথা। দু মুঠো দু বেলা যে পেট ভরে খেতে পারছি, বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি এটাই তো সবচেয়ে বড়। এত আলোর ঝলকানিতে, সভ্যতার ঠাট লাগানো ফাঁপা বাটের ছাতার তলায় না গেলেই কি নয়?

আপনি কাঁদলেন কী হাসলেন কী মরলেন নাকি ভাসলেন তাতে সমাজের কিছু যায় আসে না। আপনার যন্ত্রণার ভাষা বুঝবার অনুভূতি তার নেই। আপনার যন্ত্রণালব্ধ আচরণকে পুঁজি করে উপহাস করবার দুঃসাহস তার আছে। কিন্তু আপনাকে বাঁচানোর সাহস এই সমাজের মানুষের নেই। তাই হাসুন, বাঁচুন আর হাসুন। মন খুলে বাঁচুন।

(মতামত লেখকের নিজস্ব, এর জন্য সম্পাদক দায়ী নয়)

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০