বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৯ ফেব্রুয়ারি ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্রিকইনফোর বিপিএলের সেরা একাদশের অধিনায়ক তামিম

স্পোর্টস ডেস্ক | এবারের বিপিএলের ফাইনালে চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। এই দলকে শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল।

এবার ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর বিপিএলের সেরা একাদশ বেছে নিয়েছে। যে একাদশের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে তামিমকেই। এছাড়া একাদশে আছেন পাঁচ ব্যাটার, দুই অলরাউন্ডার, তিন পেসার ও এক স্পিনার।

এ নিয়ে ষষ্ঠবারের মতো ক্রিকইনফোর বিপিএলের সেরা একাদশে জায়গা পেলেন তামিম। এবারের আসরের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটারের সঙ্গে ওপেনিংয়ে থাকছেন খুলনা টাইগার্সের বাঁহাতি ব্যাটার নাঈম শেখ। ৫১১ রান করে এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

তিনে ব্যাট করবেন সিলেট স্ট্রাইকার্সের বাঁহাতি ব্যাটার জাকির হাসান। আর চারে চিটাগাং কিংসের গ্রাহাম ক্লার্স। পাঁচে রংপুর রাইডার্সের পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। ছয়ে খুলনা টাইগার্সের উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।

সাতে আছেন বরিশালের পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। আর আটে জায়গা পেয়েছেন চিটাগাংয়ের স্পিনার আলিস আল ইসলাম। নয় নম্বরে আছেন এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ।

দশ ও এগারো নম্বরে আছেন যথাক্রমে চিটাগাংয়ের পেসার খালেদ আহমেদ ও রংপুরের পাকিস্তানি পেসার আকিফ জাভেদ।

ক্রিকইনফোর বিপিএলের সেরা একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, জাকির হাসান, গ্রাহাম ক্লার্ক, খুশদিল শাহ, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, আলিস আল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও আকিফ জাভেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০