বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১০ এপ্রিল ২০২৩, ১২:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতের মহারাষ্ট্রে গাছচাপা পড়ে ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে প্রবল ঝড়ে উপড়ে যাওয়া বিশাল একটি গাছচাপা পড়ে অন্তত সাতজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে একটি মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, রোববার সন্ধ্যায় মহারাষ্ট্রের আকোলা জেলার ওই মন্দিরের সামনে একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছিল। হঠাৎ ভারি বৃষ্টি ও প্রবল ঝড় শুরু হলে ভক্তরা একটি টিনের চালার নিচে আশ্রয় নেন। এ সময় বাতাসের তোড়ে পাশে থাকা পুরনো একটি বিশাল নীম গাছ উপড়ে গিয়ে টিনের চালার ওপর আছড়ে পড়ে।

স্থানীয় পুলিশ জানায়, অন্তত ৩৫-৪০ জন লোক চালাটির নিচে চাপা পড়েন, তাদের মধ্যে সাতজন প্রাণ হারান। তাছাড়া, এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে আকোলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি সেবা সংস্থার কর্মীরা উদ্ধারকাজে নেমে পড়েন। এক্সক্যাভেটর এনে গাছের গুড়ি ও ধসে পড়া টিনের চালা সরিয়ে হতাহতদের উদ্ধার করা হয়।
এর আগে গত মাসে মহারাষ্ট্রের প্রতিবেশী মধ্যপ্রদেশ রাজ্যে অপর একটি মন্দির প্রাঙ্গণে কুয়ার ছাদ ধসে পড়ে ৩৫ জনের মৃত্যু হয়েছিল।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস এ ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

উপ-মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীর অনুষ্ঠান চলাকালে এমন ঘটনা চরম বেদনাদায়ক। স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের কাজ করছেন। রাজ্য সরকার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে কয়েকজনকে জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামান্য আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বালাপুরে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০