বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১০ এপ্রিল ২০২৩, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ের ১২জনের কারাদণ্ড, ২ হাজার কেজি চিংড়ি ধ্বংস

মাসুদ পারভেজ: সাতক্ষীরার কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে ১২জনকে বিভিন্ন মেয়াদে (১৫দিন থেকে ৩ মাস) কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দকৃত দুই হাজার কেজি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (১০ এপ্রিল) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই সাজা দেন। এর আগে সাতক্ষীরার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপজেলার উজিরপুর বাজারে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার কেজি পুশকৃত চিংড়ি মাছ জব্দ করে।

অভিযানে নেতৃত্ব দেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার আশরাফুল আলম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান। এসময় সেখানে র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর জে.এম. গালিব ও চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, কালিগঞ্জ উপজেলার উজিরপুর বাজারে চিংড়িতে জেলি ও রাসায়নিক দ্রব্য পুশ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় চিংড়িতে অপদ্রব্য পুশে নিয়োজিত ১২জনকে আটক করা হয়। জব্দ করা হয় প্রায় ২ হাজার কেজি পুশকৃত চিংড়ি মাছ।

তিনি আরো জানান, আটক ব্যক্তিরা প্রতিদিন চিংড়িতে জেলি পুশ করে তা দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতেন।

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী জানান, চিংড়িতে জেলি পুশের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১২জন চিংড়ি ব্যবসায়ীকে ১৫ দিন থেকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এদের মধ্যে একজনকে ১৫ দিন, এক জনকে ২ মাস, ২জনকে ৩ মাস ও বাকিদের ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!