বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৭ এপ্রিল ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রেমিকের সঙ্গে কোথায় সময় কাটাচ্ছেন রাশমিকা

বিনোদন ডেস্ক: ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত নায়িকা রাশমিকা মান্দানা। তিনি বালি আর সমুদ্রের মাঝে বসে তোলা ছবি তার সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন। আবার বিজয়ের ইনস্টাগ্রামের ছবিতেও বালি আর সমুদ্র। আর তা দেখে রহস্যের গন্ধ পাচ্ছেন অনুরাগীরা। এর সঙ্গত কারণও রয়েছে। রাশমিকা ও বিজয় দেবারাকোন্ডার প্রেমের গুঞ্জন বলিউড ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির আশপাশে কান পাতলেই শোনা যায়। তাই সবাই মনে করছেন এবারও রাশমিকার জন্মদিনে কি জুটিতে সময় কাটালেন দুজনে। ইনস্টাগ্রামের ছবি তাদের প্রেমের গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে।

গত ৫ এপ্রিল ছিল রাশমিকা মান্দানার ২৯তম জন্মদিন। রোববার ইনস্টাগ্রামে চারটি ছবি পোস্ট করেছেন রাশমিকা। পরনে স্লিভলেস কালো টপ এবং স্ট্রাইপড পাজামা। হালকা মেকআপের ওই ছবিতেও যেন নেটদুনিয়ায় আগুন জ্বালিয়েছেন তিনি। এর পরদিন আবার ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন বিজয়। কোনো ছবিতে বিজয় বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। আবার কোনো ছবিতে দেখা গেছে সমুদ্রের পাড়ে ঘোড়ার পিঠে চড়ছেন অভিনেতা।

রাশমিকা ও বিজয়ের ছবি দেখে বিস্মিত হয়েছেন অনুরাগীরা। বালি ও সমুদ্র দেখে তাদের অনুমান, একই জায়গায় রয়েছেন দুজনে। যদিও এই প্রথমবার নয়। গত বছরেও আরব আমিরাতে বিজয়ের সঙ্গে জন্মদিন পালন করেন রাশমিকা। সোশ্যাল মিডিয়ায় সে ছবি ভাইরালও হয়ে যায়। যদিও সে বিষয়ে বিজয় কিংবা রাশমিকা নিশ্চুপ।

দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা বলিউডে সমান জনপ্রিয়।‘পুষ্পা’ সিনেমায় তার ‘স্বামী স্বামী’নাচ দেখে গোটা সবার হৃদয়ে ঝড় উঠেছে। তারপর ‘অ্যানিম্যাল’সিনেমাতেও নজর কেড়েছেন তিনি। সেই রাশমিকাই নাকি পেয়ে গেছেন তার প্রাণের স্বামীকে! গুঞ্জন বলছে, দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গেই নাকি সাত পাকে বাঁধাও পড়তে যাচ্ছেন এ নায়িকা। বিয়ের পিঁড়িতে কবে যাবেন দক্ষিণের এ সুন্দরী, সেটাই সবার জানতে চাওয়ার বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও মা হলেন পরীমনি, কোলে এলো আরেক ছেলে

১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

১০

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

১১

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১২

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১৩

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৪

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১৫

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৬

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৭

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৮

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৯

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

২০
error: Content is protected !!