বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১ মার্চ ২০২৪, ১০:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ২০ গুণী ব্যক্তি

ডেস্ক রিপোর্ট: শিল্প ও সংস্কৃতির বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরার ২০ গুণী ব্যক্তিকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা (২০১৮-২১) প্রদান করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তদের মধ্যে লোক সংস্কৃতিতে ড. মিজানুর রহমান, সুজিত সরকার ও পূর্ণ চন্দ্র সরকার, চারুকলায় মোঃ আশরাফ উদ্দীন ও ধর্মদাশ কুমার মন্ডল, সৃজনশীল সংগঠক হিসেবে শেখ মোসফিকুর রহমান মিলটন ও হেনরী সরদার, বাদ্যযন্ত্রে অজিত কুমার বৈরারী, চিত্তরঞ্জন মজুমদার, দীপক সরকার ও মাহমুদুল হক জামি, কণ্ঠ সংগীতে শহিদুল ইসলাম, বৈদ্যনাথ কুন্ডু ও শামীমা পারভীন রতনা, নাট্যকলায় একোব্বর হোসেন ও শেখ আনসার আলী, আবৃত্তিতে মনিরুজ্জামার ছট্টু ও দিলরুবা রোজ, নৃত্যকলায় নাহিদা পারভীন পান্না ও অর্পিতা রায় স্বপ্নাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে ও এবং জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন ও শামিমা পারভীন রতনার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক (প্রশাসন) জি এম জাকির হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্মেষা।

অনুষ্ঠানের শুরুতে স্মরণিকা ‘নক্ষত্র মানুষ’র মোড়ক উন্মোচন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!