বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৯ মে ২০২৩, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জন্মদিনে মুশফিকের ফিফটি

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ থেকে ছয় নম্বর পজিশনে ব্যাট করছেন মুশফিকুর রহিম। তবে সেই জায়গায় নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছেন তিনি।
গড়েছেন বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এবার নিজের জন্মদিনে (৩৬ বছর) ফিফটির দেখা পেলেন ডানহাতি এই ব্যাটার। তার ব্যাটে চড়ে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে লড়াকু পুঁজির পথে এগোচ্ছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান। মুশফিক ৫০ ও তাইজুল ইসলাম ৯ রানে ব্যাট করছেন।

ইংল্যান্ডের চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। প্রথম ওভারের চতুর্থ বলে দুর্দান্ত এক ইয়র্কারে লিটনকে (০) শিকার করেন জশ লিটল। দ্বিতীয় উইকেট পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি আইরিশদের। ইনিংসের তৃতীয় ওভারে কেবলই খোলস ছেড়ে বেরিয়েছিলেন তামিম। মার্ক অ্যাডায়ারের করা চতুর্থ বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার হাঁকান তিনি। কিন্তু এর পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক। স্টাম্পের অনেকটা বাইরের ডেলিভারি খেলতে গিয়ে ব্যাটের কানায় বল লাগান তিনি। আম্পায়ার অবশ্য প্রথম আইরিশদের আবেদনে সাড়া দেননি। তবে রিভিউ নিয়ে বাজিমাত করে আইরিশরা। আলট্রা এজে ধরা পড়েন তামিম। তাই ১৯ বলে ২ চারে ১৪ রানেই ফিরতে হয় বাংলাদেশ অধিনায়ককে।

দুই ওপেনারের বিদায়ের পর শান্তকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেছিলেন সাকিব। কিন্তু ২১ বলে ৪ চারে ২০ রান করে ফেরেন তিনি। হিউমকে এক পা এগিয়ে এসে ক্রস ব্যাটে খেলেছিলেন এই অলরাউন্ডার। কিন্তু বলের সঙ্গে ব্যাটার সংযোগ ঘটাতে পারেননি, উড়ে যায় তার স্টাম্প। এরপর চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন শান্ত-হৃদয়। কিন্তু ৫০ রানের জুটির পর ২০ রানের ব্যবধানে সাজঘরে ফিরে যান দুই ব্যাটারই। গ্রাহাম হিউমের বলে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন হৃদয়। আউট হওয়ার আগে ৩১ বলে ২ চারে ২৭ রান করেন ডানহাতি এই ব্যাটার।

ষষ্ঠ উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি বাঁধেন মুশফিক। চাপ সামাল দিয়ে ৬৫ রান যোগ করেন দুজনে মিলে। আগ্রাসী ব্যাটিংয়ে ভালো শুরু পেলেও সুইপ করতে গিয়ে বিপদ ডেকে আনেন মিরাজ। ডিপ স্কয়ার লেগে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দেওয়ার আগে ৩৪ বলে ৪ চারে ২৭ রান করেন তিনি। তবে তাইজুলকে সঙ্গে নিয়ে ক্যারিয়ারের ৪৪ তম ফিফটি তুলে নেন মুশফিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০