বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১১ এপ্রিল ২০২৩, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সৌম্য সরকারকে নিয়ে হতাশ বাশার

স্পোর্টস ডেস্ক: একসময় ছিলেন জ্বলজ্বলে তারকা। সৌম্য সরকারকে নিয়ে আশাও বেড়েছিল অনেক।
ভালো কিছু করবেন তিনি, এমন প্রত্যাশা ছিল সবার। কিন্তু সৌম্য যেন হারিয়েই ফেলেছেন নিজেকে। জাতীয় দলে সুযোগ তো পাচ্ছেন না বটেই, ঘরোয়া লিগেও তার ব্যাটে দেখা মিলছে না রানের।

গত ঢাকা প্রিমিয়ার লিগে বাজে পারফরম্যান্সের জন্য একাদশ থেকে বাদ পড়তে হয়েছিল। এবার অবশ্য তিনি খেলছেন টানা। তবে মোহামেডানের হয়ে আট ম্যাচে সৌম্যর হাফ সেঞ্চুরি কেবল একটি। তার এমন পারফরম্যান্সে হতাশার কথা জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।

মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, ‘ওর কাছে যে প্রত্যাশা ছিল ঠিক সেটা পাচ্ছি না। অতীতে তার বেশ কিছু ভালো পারফর্ম আছে বাংলাদেশের পক্ষে। কিন্তু সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে তার কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স পাচ্ছি না। ও এখনো আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে। প্রত্যাশা ছিল ঘরোয়া ক্রিকেটে ভালো করবে। তাহলে আমাদের যে পুল সেটা বড় হয়। ওর সামর্থ্যের ব্যাপারে আমরা সবাই জানি। সেটার প্রকাশ ঘরোয়া ক্রিকেটে পুরোপুরি হচ্ছে না। একটুতো হতাশ অবশ্যই। ’

ফিরে আসার পথ যেন কিছুতেই খুঁজে পাচ্ছেন না সৌম্য। দল, টুর্নামেন্ট বদলালেও বদলাচ্ছে না তার ভাগ্য। সৌম্যর ফিরে আসার ব্যাপারে কি তার সঙ্গে কথা হচ্ছে? বাশার বলছেন, মানসিকভাবে তাদের সমর্থন আছে সৌম্যর জন্যও।

তিনি বলেছেন, ‘দেখুন ওর সঙ্গে তো সবাই কথা বলছে। যে সাপোর্টটা দেওয়া দরকার, মানসিক সাপোর্টটা তাকে সবসময় দেওয়া হয়। আপনি দেখেন সে দলের মধ্যেই আছে, আসা যাওয়ার মধ্যেই আছে। মাঝে মাঝে এসব থেকে বেরোতে ক্রিকেটারকে নিজেই পথ খুঁজতে হয়। সৌম্য সরকার কিন্তু অনেক দিন ধরে ক্রিকেট খেলছেন। যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। মানসিক যে সাপোর্টটা সেটা সে সবসময় পায়। কিন্তু ওর নিজেকেই ঠিক করতে হবে আসলে ওর খেলাটা কি হবে। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১০

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১১

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১২

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৩

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৪

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৫

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

১৬

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

১৭

সাতক্ষীরায় খুদে বিজ্ঞানীদের মেলা: নতুন উদ্ভাবনী ভাবনায় সমৃদ্ধ আগামীর স্বপ্ন

১৮

খুলনায় মসজিদে সন্ত্রাসীদের গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

১৯

বিদেশিদের বসবাসে বাধ্যতামূলক নিয়ম করল সৌদি

২০