বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১০ মার্চ ২০২৫, ৬:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘একবার ব্যবহৃত’ প্লাস্টিক বর্জনের আহ্বান

oplus_262146

সুলতান শাহাজান, শ্যামনগর: পরিবেশের ভারসাম্য রক্ষায় একবার ব্যবহৃত প্লাস্টিক বর্জনের আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুরে শ্যামনগরের বাদঘাটার সিডিও অফিসে ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়।

বিন্দু’র সহযোগিতায় ও সিডিও ইয়ুথ টিম আয়োজিত এই সভায় প্লাস্টিকের বিভিন্ন ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়।

এতে বলা হয়, জীবনের সর্বক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় প্লাস্টিক ব্যবহারের কারণে মানুষের স্বাস্থ্য যেমন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে, তেমনি সকল প্রাণবৈচিত্র্যও এখন ধ্বংসের পথে। প্লাস্টিকের কারণে পরিবেশবান্ধব উন্নয়ন ব্যাহত হচ্ছে। আমাদের চারপাশে প্লাস্টিকের জন্য নদী-নালা, খাল-বিল তার নিজস্বতা হারিয়ে ফেলছে।

সভায় উপস্থিত সকলেই নিজ নিজ প্রতিষ্ঠানে প্লাস্টিক পণ্যের ব্যবহার কমিয়ে বিকল্প পণ্য ব্যবহারের আশ্বাস দেন।

সভা শেষে সিডিও ইয়ুথ টিমের সদস্যরা শ্যামনগরের নকিপুর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ‘একবার ব্যবহৃত’ প্লাস্টিক বর্জনের আহবান জানিয়ে স্টিকার লাগান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!