বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ মার্চ ২০২৪, ১২:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেষ বলের নাটকীয়তায় পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদ

স্পোর্টস ডেস্ক: শেষ ওভারে জয়ের জন্য ইসলামাবাদ ইউনাইটেডের প্রয়োজন ছিল ৮ রান। প্রথম বলে ইমাদ ওয়াসিম এক রান নেওয়ার পর দ্বিতীয় বলেই চার মারেন নাসিম শাহ।

তৃতীয় ও চতুর্থ বলে এক রান করে আসার পর পঞ্চম বলে উইকেট হারান নাসিম।
শেষ বলে দরকার ছিল এক রান। টান টান উত্তেজনায় ব্যাট করতে নেমে চার মেরে জয় নিশ্চিত করলেন হুনাইন শাহ। ২ উইকেটের জয়ে উচ্ছ্বাসে ভাসলেন ইসলামাবাদের ক্রিকেটাররা। গতকাল রাতে পিএসএলের নাটকীয় এই ফাইনালে করাচি জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে মুলতান সুলতানস। জবাব দিতে গেয়ে শেষ বলে জয় নিশ্চিত করেন ইসলামাবাদ।

এ নিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ইসলামাবাদ। পিএসলের প্রথম তিন আসরের দুটিতেই চ্যাম্পিয়ন হয় তারা। অপরদিকে ২০২১ আসরের চ্যাম্পিয়ন ‍মুলতান পরের টানা তিনটি ফাইনালেই হেরে গেল। গত আসরে তারা শেষ বলে এক রানে হেরেছিল রান তাড়ায়, এবার শেষ বলে হারল রান বাঁচানোর চেষ্টায়।

ইয়াসির খানের বিদায়ে শুরু হয় মুলতানের ইনিংস। দ্বিতীয় ওভারে ৬ রানে উইকেট হারান এই ওপেনার। ব্যাট হাতে এদিন আলো ছড়াতে পারেননি মোহাম্মদ রিজওয়ানও। ২৬ রান আসে তার ব্যাট থেকে। আর তিনে নামা ডেভিড উইলি করেন ৬ রান। বাকিদের মধ্যে কেবল লড়ে যান উসমান খান ৪০ বলে ইনিংসের সর্বোচ্চ ৫৭ রান করেন তিনি। শেষদিকে ইফতিখার আহমেদের ব্যাট থেকে আসে ২০ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস।

ইসলামাবাদের হয়ে দারুণ বোলিং করেন ইমাদ। ৪ ওভারে স্রেফ ২৩ রান খরচায় তিনি নেন ৫ উইকেট। ৩২ রান খরচায় তিনটি উইকেট পান শাদাব খান।

রান তাড়ায় খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ২৬ রান যোগ করার পর বিদায় নেন কলিন মুনরো। ১৭ রানে তার বিদায়ের পর তিনে ব্যাট করতে নেমে সুবিধে করতে পারেননি আঘা সালমান। তার ব্যাট থেকে আসে ১০ রান। এরপর আজম খানকে নিয়ে ৪৭ রানের দারুণ জুটি গড়েন ওপেনার মার্টিন গাপটিল। ৩০ বলে ফিফটি ছুঁয়ে তিনি বিদায় নিলে ভাঙে এই জুটি। আর আজম বিদায় নেন ৩০ রান করেই। শেষদিকে ম্যাচ মোড় নেয় নাটকীয়তায়।

ব্যাটিংয়ে ম্যাচ জেতানো অপরাজিত ১৯ রানের পাশাপাশি বোলিংয়ে ৫ উইকেট নেওয়ায় ম্যাচসেরা পুরস্কার পান ইমাদ ওয়াসিম। নাসিম শাহ অবশ্য ৯ বলে ১৭ রান করে রাখেন দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান। আসরে ব্যাট হাতে ৩০৫ রান ও বল হাতে ১৪ উইকেট নিয়ে সিরিজসেরা হন শাদাব খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১০

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১২

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

১৪

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

১৫

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১৬

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১৭

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১৮

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৯

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

২০
error: Content is protected !!