বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ মার্চ ২০২৪, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গল্প শুনে, মাছ ধরা দেখে, ছবি তুলে কয়রায় সুইডিশ রাজকন্যার এক বেলা

কয়রা (খুলনা) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার জনগোষ্ঠীর সঙ্গে কথা বলেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। মঙ্গলবার সকালে খুলনার কয়রার সুন্দরবন ঘেঁষা উপকূলবর্তী মহেশ্বরীপুর ইউনিয়নের নয়ানী গ্রামে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার জনগোষ্ঠীর সঙ্গে কথা বলেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া।

সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া মঙ্গলবার সকাল আটটার দিকে খুলনার কয়রায় পৌঁছান। ছিলেন দুপুর পৌনে ১২টা পর্যন্ত। এই সময়ের মধ্যে তিনি সুন্দরবনঘেঁষা উপকূলের মানুষের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের কথা শোনেন। তিনি স্থানীয় মানুষের সঙ্গে গল্প করেন, এক নারীর মাছ ধরা দেখেন, তাঁদের সঙ্গে ছবি তোলেন।

সকাল আটটার দিকে ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ী পান্ডুগাজী ইউনাইটেড একাডেমির মাঠে হেলিকপ্টারে নামেন। সেখান থেকে তিন কিলোমিটার দূরে সড়কপথে সুন্দরবন তীরবর্তী নয়ানী গ্রামে যান। সেখানে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ও সুইডেনের সহায়তায় নির্মিত বৃষ্টির পানি সংরক্ষণ ও পানি শোধনাগার থেকে স্থানীয়দের পানি সংগ্রহ কার্যক্রম দেখেন। উপকারভোগীদের সঙ্গে কথা বলেন। নারীদের কাছে তিনি জানতে চান, জলবায়ু পরিবর্তন তাঁদের জীবনে কী প্রভাব ফেলেছে। কী ধরনের চ্যালেঞ্জ তাঁদের মোকাবিলা করতে হচ্ছে।

এ সময় প্রিন্সেস ভিক্টোরিয়ার সঙ্গে কথা বলেন নয়ানী গ্রামের লিপিকা বিশ্বাস। তিনি তাঁকে বলেন, লবণাক্ততার কারণে একসময় খাবার পানির সংকটে তাঁদের ভুগতে হতো। গ্রামের পুকুর থেকে খাবার পানি সংগ্রহের জন্য নারীদের পাঁচ-ছয় কিলোমিটার দূরে যেতে হতো। সেই পানি পান করে রোগবালাই লেগেই থাকত। পানি শোধনাগার হওয়ার পর সহজে লবণমুক্ত বিশুদ্ধ পানি পাচ্ছেন তাঁরা। তিনি এ জন্য রাজকন্যাকে ধন্যবাদ দেন।

নয়ানী গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনি শঙ্কর রায় বলেন, প্রিন্সেস ভিক্টোরিয়া গ্রামে এসে বেড়িবাঁধের ওপর কিছুক্ষণ হাঁটেন। গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন। গ্রামবাসী তাঁর কাছে আরও পানি শোধনাগার নির্মাণের দাবি জানিয়েছেন।

এরপর ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া একই ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন শিকারী বাড়ি গ্রামে যান। সেখানে ইউএনডিপি ও ইউএনসিডিএফের সহায়তায় স্থানীয় সরকার বিভাগের অধীনে করা বিভিন্ন কার্যক্রম দেখেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার হয়েও লড়াই করে যাওয়া স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন তিনি।

শিকারী বাড়ি গ্রামের জোসনা খাতুন, কাকুলি আক্তার, হালিমা বেগম ও আকলিমা খাতুনের সঙ্গে কথা বলেন প্রিন্সেস ভিক্টোরিয়া। তাঁদের ঘুরে দাঁড়ানোর গল্প তাঁকে বিস্মিত করে। এ সময় স্থানীয় এক নারী নিজেদের পুকুরে জাল ফেলে মাছ ধরে দেখান রাজকন্যাকে। রাজকন্যা বেশ কিছুটা সময় তাঁদের সঙ্গে কাটান। তাঁদের সঙ্গে ছবি তোলেন।

এরপর প্রিন্সেস ভিক্টোরিয়া কয়রার মহারাজপুর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। তিনি কয়রা উপজেলা সদরের মদিনাবাদ পোস্ট অফিসের স্মার্ট পোস্ট সেন্টারের উদ্বোধন করেন।

এই সফরে প্রিন্সেস ভিক্টোরিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। দেশের পুরো উপকূলজুড়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব দৃশ্যমান। এখানে প্রতিবছর বন্যা ও জলোচ্ছ্বাস হয়। আমরা জলবায়ু পরিবর্তনের অভিঘাত কীভাবে মোকাবিলা করছি, সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া তা দেখার জন্য এখানে এসেছেন। এখানকার মানুষের সঙ্গে কথা বলেছেন।’

সকালে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়াকে কয়রায় স্বাগত জানান খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বি. এম. তারিক-উজ-জামান। দুপুর পৌনে ১২টার দিকে প্রিন্সেস ভিক্টোরিয়া হেলিকপ্টারে করে চট্টগ্রামের উদ্দেশে কয়রা ছাড়েন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!