বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৮ আগস্ট ২০২৪, ৩:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবর ও এসপি মঞ্জুরুল কবীরসহ ৩২জনের নামে হত্যা মামলা

রিজাউল করিম: সাতক্ষীরার কাশেমপুরের জামায়াত কর্মী শহিদুল ইসলামকে গুলি করে হত্যার অভিযোগে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান ও তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ৩২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) শহিদুল ইসলামের ভাই ইমাদুল হক সাতক্ষীরার জেষ্ঠ্য বিচারিক হাকিম নয়ন বড়ালের আদালতে মামলার আবেদন করলে আদালত মামলাটিকে এফআইআর হিসেবে রেকর্ড করতে সদর থানার ওসিকে নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন, সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, তৎকালীন সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর থানার তৎকালীন ওসি এনামুল হক, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানসহ ২৪ জন।

মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি আসামিরা কালো মাইক্রোবাসে এসে শহিদুল ইসলামকে শহর উপকণ্ঠের কাশেমপুর গ্রাম থেকে তুলে নিয়ে যায়। পরে তাকে গুলি করে হত্যা করে যশোর শহর উপকণ্ঠের পিকনিক কর্নারের সামনে মরদেহ রেখে ক্রসফায়ারের নাটক সাঁজায়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাড. আকবার হোসেন জানান, আদালত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় যৌথবাহিনীর টহল

১

রুদ্ধদার বৈঠক শেষে ৪ বিষয়ে একমত ট্রাম্প, পুতিন ও শি

২

সনদের অবচয় হচ্ছে, দক্ষতার মূল্য কে দেবে || মো: মামুন হাসান

৩

বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি বিষয়ক পরিকল্পনা সভা

৪

এবারেও চুপিসারে চলে গেল শ্যামনগর হানাদারমুক্ত দিবস

৫

গ্রামীণ ব্যাংক বড়দল শাখার সামনে আগুন জ্বালিয়ে আতংক সৃষ্টি

৬

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

৭

শ্যামনগরে জগদ্ধাত্রী পূজার মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সালাম খান

৮

এডাব সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা

৯

শিল্পকলা চত্বরে ‘উদ্যোক্তা মেলা ২০২৬’ শুরু

১০

কালিগঞ্জে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১১

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

১২

সাংবাদিক বিলালকে অপহরণ চেষ্টার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর উদ্বেগ

১৩

বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ

১৪

কলারোয়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দা‌য়ে যুব‌কের যাবজ্জীবন কারাদণ্ড

১৫

সাতক্ষীরার সাত উপজেলার কোন ইউনিয়নে কবে ভোট?

১৬

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১৭

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

১৮

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

১৯

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

২০