বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৩ মে ২০২৩, ৩:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুখবর দিলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক: বিজয়া, বিসর্জন -এর পর এইবার ‘অর্ধাঙ্গিনী’। অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল কৌশিকের সঙ্গে জুটি বাঁধছেন জয়া আহসান। ২০১৯ সালে শুরু হয়েছিল ছবির শুটিং। অবশেষে মুক্তির তারিখ জানালেন জয়া নিজেই।

এই ছবির মধ্য দিয়ে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করলেন জয়া আহসান। শুক্রবার প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার।

মূলত দুই নারীর জীবনের গল্প জানাবে ‘অর্ধাঙ্গিনী’। যেখানে জয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ নারী চরিত্রে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। বিভিন্ন ঘটনাচক্রে বদলে যাওয়া পরিস্থিতিতে কীভাবে এক সুতায় বাঁধা পড়বে দুই নারীর জীবন, তাই নিয়েই অর্ধাঙ্গিনীর গল্প।

ছবিতে চূর্ণী বা জয়ার বিপরীতে দেখা যাবে কৌশিক সেনকে। এর আগেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘শূন্য এ বুকে’- তে দেখা গিয়েছিল কৌশিক সেনকে। আবারো একবার মুখ্য চরিত্রে পাওয়া যাবে এই পাওয়ারফুল অভিনেতাকে।
এতে চূর্ণী ও জয়ার পাশাপাশি রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য ও পূরব শীল আচার্য। ২০১৯ সালে দুর্গাপূজোর পর শুরু হয়েছিল এই ছবির শুটিং। মাঝে পেরিয়ে গেছে কয়েক বছর। ২ জুন মুক্তি পাবে ‘অর্ধাঙ্গিনী’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০