বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১১ জানুয়ারি ২০২৪, ১২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে ‘কবি’ সিনেমায় শরিফুল রাজের ফার্স্ট লুক

ডেস্ক রিপোর্ট; প্রকাশ্যে এসেছে ‘কবি’ সিনেমায় অভিনেতা শরিফুল রাজের ফার্স্ট লুক। মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রকাশ হয়েছে চলচ্চিত্রটির ওই পোস্টার। কালো-লাল শেডে নকশা করা পোস্টারে একেবারে ভিন্ন রূপে দেখা গেছে শরিফুল রাজকে। কাঁচা-পাকা চুল-দাড়ি, কানে দুল ও চশমা ছিল তার। পোস্টারে এক দৃষ্টিতে এক দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে রাজকে।

হাসিবুর রেজা কল্লোল নির্মিত এই সিনেমায় রাজের বিপরীতে অভিনয় করবেন কলকাতার নায়িকা ইধিকা পাল। গত বছরের ১৪ ডিসেম্বর কলকাতায় শুরু হয়েছে ছবিটির শুটিং। বাকি অংশের দৃশ্যায়ন বাংলাদেশে হওয়ার কথা।

কবি সিনেমায় বাংলাদেশের অভিনেতা মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ অংশগ্রহণ করেছেন অনেকেই। ছবির গল্প লিখেছেন পরিচালক নিজেই। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফেরদৌস হাসান। চলতি বছরেই মুক্তি পাবে ছবিটি।

এর আগে ঢাকাই চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে ‘সত্তা’ সিনেমা বানিয়েছিলেন হাসিবুর রেজা কল্লোল। ছবিটি মুক্তির পাঁচ বছর পর শাকিবকে নিয়ে ‘কবি’ সিনেমার ঘোষণা দেন নির্মাতা। তবে সেটা ঘোষণাতেই শেষ হয়। কিছুদিন আগে এই সিনেমায় চুক্তিবদ্ধ হন রাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০