বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ মার্চ ২০২৪, ৯:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্নীতিবিরোধী শপথ নিলেন সীমান্ত আদর্শ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট: দুর্নীতিবিরোধী শপথ নিলেন সাতক্ষীরা সদর উপজেলার সীমান্ত আদর্শ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (২৪ মার্চ) সীমান্ত আদর্শ কলেজে মহান স্বাধীনতা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহায়তায় সনাক (সচেতন নাগরিক কমিটি) সাতক্ষীরার ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের উদ্যোগে আয়োজিত দুর্নীতিবিরোধী বিশেষ কর্মসূচিতে এই শপথ নেন তারা।

এর আগে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক বক্তৃতা, আবৃত্তি ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজ এর অধ্যক্ষ মো. আজিজুর রহমান। বিষয়ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতার বিষয় ছিল ‘দুর্নীতি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী’।

প্রতিযোগিতা শেষে কলেজ এর অধ্যক্ষ মো. আজিজুর রহমান এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সহসভাপতি ভারতেশ^রী বিশ^াস, সদস্য ড. দিলারা বেগম, কলেজের উপাধ্যক্ষ মো. মহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান, ড. ফাহিমা খতুন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আব্দুল হামিদ শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী, মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় বলীয়ান হয়ে নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহব্বান জানান। তিনি দুর্নীতি প্রতিরোধের হাতিয়ার হিসেবে তথ্য অধিকার আইন তথা তথ্য জানার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি প্রফেসর আব্দুল হামিদ উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের টিআইবি’র দুর্র্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়েস সদস্য নিয়াজ মোর্শেদ ও সমাপ্তি গাইন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০