বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৩ জানুয়ারি ২০২৪, ৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার উন্নয়নে ৪ এমপিকে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহবান নাগরিক কমিটির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। শনিবার (১৩ জানুয়ারী) বেলা ১১টায় অনুষ্ঠিত জেলা নাগরিক কমিটির এক সভায় আগামী ৫ বছর দায়িত্ব পালনকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের সামগ্রিক সফলতা ও তাদের সুস্বাস্থ্য কামনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল।
সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, গত ১৫ বছরে সারাদেশে যে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে তার ছোয়া সাতক্ষীরাতেও পড়েছে। ইতোমধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা শহর বাইপাস সড়ক ও কপোতাক্ষ পাড়ের জলাবদ্ধতা নিরসন প্রকল্পসহ বহু উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
সভায় আরো বলা হয়, ইতোমধ্যে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বসন্তপুর নৌবন্দর, সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চল, সাতক্ষীরা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, সাতক্ষীরা-ভেটখালী ফোর লেন সড়কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত এবং সেগুলো বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া সাতক্ষীরাকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীতকরণে ইতোমধ্যে পাটকেলঘাটা উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
সভায় আরো বলা হয়, ২০১০ সালের ২৩ জুলাই প্রধানমন্ত্রী সাতক্ষীরার আইলা দুর্গত এলাকা পরিদর্শন করে শ্যামনগরের মহাসীন ডিগ্রী কলেজ মাঠের জনসভায় সাতক্ষীরা জেলার উন্নয়নে ১১টি বিষয়ে ঘোষণা দিলেও নাভারণ-সাতক্ষীরা-মুন্সিগঞ্জ রেললাইন নির্মাণ, ভোমরা স্থল বন্দর পূর্ণাঙ্গভাবে চালু, সাতক্ষীরায় পর্যটনের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলো গত ১৩ বছরে বাস্তবায়ন হয়নি। জেলার জলাবদ্ধতা নিরসন ও নদী ভাঙন রোধে হাজার হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হলেও সমস্যার গভীরে যেয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা না থাকায় প্রকল্পগুলোর আশানুরূপ সুফল পাওয়া যাচ্ছে না।
নাগরিক কমিটির সভায় সাতক্ষীরা-৩ নির্বাচনী এলাকা থেকে পরপর চারবার নির্বাচিত প্রবীণ ও অভিজ্ঞ সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ডা. আফম রুহুল হকের নেতৃত্বে নবনির্বাচিত চারজন সংসদ সদস্য যথাক্রমে আশরাফুজ্জামান আশু, ফিরোজ আহমেদ স্বপন এবং এসএম আতাউল হক দোলনকে জেলার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখা এবং সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়।
সভায় সাতক্ষীরার প্রাণ সায়র খাল, শহরের যানজট, সাতক্ষীরা পৌর এলাকার বিরাজমান বিভিন্ন সমস্যা, সুপেয় পানি, সুন্দরবন টেক্সটাইল মিলস, বিভিন্ন শ্রমজীবী-পেশাজীবী সংগঠনের নির্বাচন, পাবলিক অডিটরিয়াম, সর্বত্রে নারী বান্ধব পরিবেশ, বধ্যভূমি-গণকবর-ঐতিহাসিক স্থান ও প্রতœতাত্তিক নিদর্শন সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় এবছর শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দ্রুত দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তশালী মানুষদের প্রতি আহবান জানানো হয় এবং সরকারি হাসপাতালসহ স্বাস্থ্য কেন্দ্রে বয়স্ক ও শিশুদের ঠান্ডাজনিত বিভিন্ন রোগের সুচিকিৎসা ও চিকিৎসা কার্যক্রম মনিটরিং করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল ওয়াহেদ, কিশোরী মোহন সরকার, ওবায়দুস সুলতান বাবলু, আ.হ.ম. তারেক উদ্দীন, অ্যাড. ওসমান গনি, হেনরী সরদার, ওয়ারেশ খান চৌধুরী, মাধব চন্দ্র দত্ত, জিএম মনিরুজ্জামান, জেৎন্সা দত্ত, মোসফিকুর রহমান মিল্টন, শেখ সিদ্দিকুর রহমান, ফরিদা আক্তার বিউটি, সেলিম রেজা, দিদারুল ইসলাম, মোনতাসির বিল্লাহ, রবিউল ইসলাম, আদিত্য মল্লিক, মফিজুর রহমান, আফজাল হোসেন, কওসার আলী, আব্দুস সামাদ, জহুরুল কবির, আলী নুর খান বাবলু, আবুল কালাম আজাদ প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

১০

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

১১

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

১২

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৩

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

১৪

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

১৫

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১৬

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১৭

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১৮

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৯

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

২০
error: Content is protected !!