বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৭ মার্চ ২০২৪, ১২:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধাক্কা দিয়ে সেতু ধসিয়ে দেওয়া সেই জাহাজের সকল ক্রু ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক: জাহাজের ধাক্কায় যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে ভেঙে পড়েছে সুদীর্ঘ এক সেতু। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে দেশটির মেরিল্যান্ডের বাল্টিমোর শহরের ফ্রান্সিস স্কট নামক সেতুতে সজোরে ধাক্কা লাগে কন্টেইনার বোঝাই একটি জাহাজের।

ধাক্কায় দুই টুকরো হয়ে ধসে পড়ে বিশাল এই সেতুটি। আর ধাক্কা দিয়ে বাল্টিমোর সেতুকে ধসিয়ে দেওয়া ওই জাহাজটির সকল ক্রু সদস্যই ভারতীয়। অবশ্য দুর্ঘটনায় তারা কেউই আহত হননি।

বুধবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে সেতু ধসে পড়ার ঘটনায় ৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম বলছে, মঙ্গলবার বাল্টিমোর ব্রিজের সঙ্গে সংঘর্ষ হওয়া ওই জাহাজটিতে মোট ২২ জন ক্রু ছিলেন, তারা সকলেই ভারতীয়। ভেসেল কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সকলেই নিরাপদ রয়েছেন।

মেরিল্যান্ডের গভর্নর বলেছেন, ব্রিজে সংঘর্ষের আগেই বিপদ বুঝে সতর্কবার্তা পাঠানো হয়েছিল জাহাজের পক্ষ থেকে। আর সেই অনুযায়ী, ব্রিজে নতুন করে আর গাড়ি উঠতে দেওয়া হয়নি, যে কারণে ক্ষয়ক্ষতি সামান্য হয়েছে। যদি জাহাজটি আগে না জানাত, তবে বহু মানুষের প্রাণহানি হতে পারত।

গভর্নর ওয়েস মুর বলেছেন, ধাক্কা দেওয়ার আগে ৩০০ মিটার দীর্ঘ এই জাহাজটি ‘দ্রুত’ (ঘণ্টায় নয় মাইল) গতিতে চলছিল।

তিনি বলেন, ‘আমরা কৃতজ্ঞ যে, ধাক্কা দেওয়ার আগে সংকেত পাঠানো এবং সেতু ধসে পড়ার সময়ের মধ্যে আমাদের কর্মকর্তারা যান চলাচল বন্ধ করতে সক্ষম হয়েছিলেন। এই লোকেরা বীর। তারা গত রাতে মানুষের জীবন বাঁচিয়েছেন।’
এর আগে ডালি নামক ওই কন্টেইনার জাহাজটি মঙ্গলবার ভোরে বাল্টিমোরের ব্রিজে ধাক্কা দেয়। এতে প্যাটাপসকো নদীতে থাকা ওই সেতুটি ভেঙে পড়ে। এ ঘটনায় বেশ কিছু গাড়ি নদীতে পড়ে যায়। এছাড়া ২০ জনের বেশি মানুষ নদীতে পড়েন।

তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানিয়েছে বিবিসি। নৌকা এবং হেলিকপ্টার নিয়ে নিখোঁজ ছয়জনের খোঁজে বিস্তৃত পরিসরে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চলছে। এছাড়া আরও দুজনকে পানি থেকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!