বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ মার্চ ২০২৪, ১১:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাল্টিমোরে সেতু ভেঙে নিহতদের খোঁজে আবারো অভিযান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরের কাছে কন্টেইনারবাহী জাহাজের ধাক্কায় ফ্রান্সিস স্কট কি সেতু ভেঙে পড়ার ঘটনায় নিহত ছয়জনের মরদেহ উদ্ধারে আবারো অভিযান শুরু হয়েছে। খবর বিবিসির।

সোমবার দিবাগত রাতে বন্দর ছেড়ে যাওয়ার সময় সেতুতে ধাক্কা দেয় সিঙ্গাপুরের পতাকাবাহী ডালি নামের জাহাজটি। দুর্ঘটনার প্রায় ১৮ ঘণ্টা পর কর্মকর্তারা তল্লাশি অভিযান স্থগিত করার ঘোষণা দেন বলে জানা যায়।

কোস্টগার্ডের কর্মকর্তারা বলছেন, তদন্তকারীরা জাহাজটি থেকে এর ডাটা রেকর্ডার উদ্ধার করেছেন। এ ডাটা রেকর্ডার অনেকটা ব্ল্যাক বক্সের মতো।

মার্কিন কোস্ট গার্ড জানায়, দেড় মিলিয়ন গ্যালনের বেশি জ্বালানি তেল ও বিপজ্জনক পদার্থ ছিল। তবে এতে জনসাধারণের জন্য কোনো বিপদ নেই।

হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে কোস্ট গার্ডের অপারেশন্সের ডেপুটি কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল পিটার গাউটির বলেন, কোস্ট গার্ডের সর্বোচ্চ অগ্রাধিকার হলো জাহাজ চলাচলের জন্য জলপথটি পুনঃউপযোগী করা, জাহাজটি স্থিতিশীল করার পাশাপাশি তা সরিয়ে নেওয়া এবং দুর্ঘটনার তদন্তে সমন্বয় করা।

তিনি বলেন, পানির উপরে ও নিচে থেকে কীভাবে ধ্বংসাবশেষ সরানো হবে, আমাদের ক্রুয়েরা তা মূল্যায়ন করছেন, সংবেদনশীলতার সঙ্গে কাজ করতে হচ্ছে। মরদেহ উদ্ধারের কাজ পরিচালনা করা হচ্ছে।

এর আগে দুর্ঘটনার পর মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর জরুরি অবস্থা ঘোষণা করেন। এরপর থেকে বাল্টিমোর বন্দর জাহাজ চলাচলের জন্য বন্ধ রাখা হয়।

প্রেসিডেন্ট জো বাইডেন ফেডারেল সরকারের অর্থায়নে সেতুটি পুননির্মাণ ও বন্দর খুলে দেওয়ার ঘোষণা দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!