বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩১ জানুয়ারি ২০২৫, ৯:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাবুরায় মেগা প্রকল্পের কাজ পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব, নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার নির্দেশ

সুলতান শাহাজান, শ্যামনগর: সুন্দরবন সংলগ্ন শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরার উপকূল রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ। এসময় তিনি নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে ঠিকাদারদের নির্দেশ দেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল চার দিকে উপকূলবর্তী গাবুরা এলাকায় চলমান মেগা প্রকল্পের কাজ পর্যবেক্ষণ করেন তিনি।

এর আগে তিনি সড়ক পথে সাতক্ষীরা থেকে শ্যামনগরের আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে পৌঁছান।

গাবুরার চারপাশ ঘিরে চলমান মেগা প্রকল্পের কাজ পরিদর্শনকালে তিনি বিভিন্ন পয়েন্টে তৈরী ব্লকের গুণগত মানসহ কার্যক্রমের নানাবিধ বিষয়ে জানতে চান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, ডিআইজি মোঃ রেজাউল হক, পাউবোর প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, পাউবো সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দীন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আব্দুল্লাহ রিফাত প্রমুখ।

গাবুরাকে ঘিরে থাকা নির্মাণাধীন ২৯ কিলোমিটারের বাঁধের কাজ পরিদর্শনকালে তিনি চলমান মেগা প্রকল্পের মান রক্ষার বিষয়ে সকলকে সতর্ক করেন। এছাড়া কাজের গতি বাড়িয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্নের তাগিদ দেন।

উল্লেখ্য, এক হাজার ২০ কোটি টাকা ব্যয়ে প্রায় তিন বছর আগে শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চারপাশে টেকসই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। সমগ্র এলাকাকে ৪৮টি প্যাকেজে বিভক্ত করে কাজ শুরু হলেও কয়েকটি প্যাকেজের কাজ অদ্যাবধি শুরু হয়নি। এছাড়া কাজের ধীরগতির কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে গাবুরায় বসবসারত প্রায় ৪৫ হাজার জনগোষ্ঠীকে মারাত্মক ভাঙন আতংকে থাকতে হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৩

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৪

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৫

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৬

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৭

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৮

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

৯

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১০

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১১

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১২

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৩

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৪

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৬

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৭

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৮

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

২০