বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ মে ২০২৪, ৭:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিচার করার এখতিয়ার আইসিসির নেই: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি কর্মকর্তাদের বিচারের কোনো এখতিয়ার নেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র ভেদান্ত প্যাটেল মঙ্গলবার এমনটি বলেন।

খবর আরটির।
হেগ-ভিত্তিক আদালতটি গাজায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কর্মকাণ্ডের জন্য ইসরায়েলি নেতৃত্বের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে, এমন খবর প্রকাশের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র এ কথা বললেন।

ব্লুমবার্গ সোমবার প্রতিবেদনে জানায়, জি-৭ দেশগুলো আইসিসিকে বলেছে, তদন্তকারীরা সরাসরি ইসরায়েলি কর্মকর্তাদের টার্গেট করলে দেশটি সম্ভাব্য যুদ্ধবিরতি থেকে ফিরে আসতে পারে।

নাগরিকদের ওপর আইসিসির এখতিয়ারকে স্বীকৃতি দেয় না যুক্তরাষ্ট্র। তবে দেশটি কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এ আদালতকে সহযোগিতা করে। সাংবাদিকদের এমনটি বলেন প্যাটেল।

তিনি বলেন, আদালতটি ইউক্রেন, দারফুর, সুদান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তবে আমি দুঃখিত যে, এ সুনির্দিষ্ট ক্ষেত্রে তাদের এখতিয়ার নেই।

পশ্চিম জেরুজালেমের কর্মকর্তাদের শঙ্কা, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত ও আইডিএফ প্রধান হার্জি হালেভিকে আইসিসি টার্গেট করতে পারে। টাইমস অব ইসরায়েল এমনটি জানায়।

ইসরায়েল আইসিসিতে স্বাক্ষরকারী দেশ নয়। দেশটি এ আদালতের এখতিয়ারকেও স্বীকৃতি দেয় না। মঙ্গলবার প্রকাশিত এক ভিডিওতে নেতানিয়াহু আইসিসির সম্ভাব্য পরোয়ানাকে ঐতিহাসিক ক্ষোভ হিসেবে আখ্যা দেন।

তিনি বলেন, ইসরায়েলের নেতা ও সৈন্যদের যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিতকরণ ইহুদি-বিরোধিতার আগুনে জেট ফুয়েল ঢেলে দেবে। তার দেশ আদালতের এখতিয়ারকে স্বীকৃতি দেয় না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!