বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩ মে ২০২৪, ৮:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক মাসের প্রশিক্ষণে সিঙ্গাপুর যাচ্ছেন ডা. পলাশ

ডেস্ক রিপোর্ট: সুইজারল্যান্ড ভিত্তিক স্পাইন ও অর্থোপেডিক সার্জারির আন্তর্জাতিক সংস্থা ‘এও স্পাইন’ এর ফেলোশিপ নিয়ে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে প্রশিক্ষণে যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ)।

শনিবার (৪ মে) তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখানে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে আগামী ৩ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এ সংক্রান্ত একটি সরকারি আদেশও জারি করেছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজে স্পাইন সার্জারি ইউনিট প্রতিষ্ঠা করতে চান ডা. পলাশ। এ প্রসঙ্গে তিনি বলেন, আর্থিকভাবে অস্বচ্ছল রোগীরাও যাতে স্পাইন সার্জারির মতো ব্যয়বহুল চিকিৎসা পায়, সেজন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বতন্ত্র স্পাইন ইউনিট প্রতিষ্ঠা করতে চাই।

এ বিষয়ে তিনি সাতক্ষীরার সকল সংসদ সদস্য, জেলা প্রশাসক, মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিচালক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা এবং সাতক্ষীরাবাসীর কাছে দোয়া কামনা করেন।

ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ) দক্ষিণবঙ্গের একমাত্র স্পাইন সার্জন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক (স্পাইন সার্জারি) সংযুক্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে এই শিক্ষক ভারতের দিল্লিতে দশ দিনের একটি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এ ছাড়াও, তিনি মেলবোর্ন, মুম্বাই, গুজরাট, চেন্নাই ও আসাম থেকে মেরুদন্ডের চিকিৎসার ওপর প্রশিক্ষণ নিয়েছেন। দেশি-বিদেশি জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদের কাছে এমপিদের তালিকা চেয়েছে ইসি

ঝড় তুললেন অভিষেক, ৯১ বলে ২৩৩

গোপনে পরিচালককে বিয়ে করেছিলেন উর্মিলা?

জম্মু-কাশ্মীরের প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের টেস্ট দলে, কে এই আকিব নবি?

বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

১০

দুর্নীতির অভিযোগে এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

১১

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু, প্রথম ভাগ্যবান খাইরুল ইসলাম

১২

জোরপূর্বক পুশইন, দ্রুততম সময়ে নিজ দেশে ফিরতে চান সাহিদা

১৩

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

১৪

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের তৎপরতা চালানোর মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

১৬

রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য আড়াই কোটি অস্ট্রেলিয়ান ডলার সহায়তার ঘোষণা

১৭

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

১৮

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

১৯

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

২০
error: Content is protected !!