বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৯ অক্টোবর ২০২৩, ৮:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনার জনপ্রিয়তা ৭০ শতাংশ’

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশি সংস্থা জরিপ করে দেখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা ৭০ শতাংশ। তাই বিএনপি ভীত হয়ে নানা ষড়যন্ত্র করছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে মাগুরার নোমানী ময়দানে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপিকে উদ্দেশ করে বলেন, সেনাছাউনি থেকে গড়ে ওঠা একটি দল দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে।

তারা বিদেশি প্রভুদের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। অতীতে তাদের অত্যাচারে দেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণ তাদের ক্ষমতায় দেখতে চায় না।

তিনি বলেন, দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে জনগণ যাদের নির্বাচিত করবে তারাই সরকার গঠন করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ দেশের মানুষকে ভালোবাসেন বলেই দেশে এত উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রো রেলসহ দেশের উন্নয়নে এমন কোনো জায়গা নেই যেখানে প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া লাগেনি।

এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পুলিশের বিরুদ্ধে কী অভিযোগ আছে আমার জানা নেই। বাংলাদেশে যত নির্বাচন হয়েছে সব ক্রেডিবল হয়েছে। আমাদের আমলের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনকালীন পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের অধিনস্ত হয়ে যাবে।

তিনি বলেন, ‘আমরা উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ নির্মূল করেছি। এখন যারা নির্বাচনে আসবে তারা জনপ্রিয়তা যাচাই করার জন্য আসবে। আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি, কেউ যদি সন্ত্রাসবাদ করে তার জবাব জনগণই দেবে। এখন জনগণ কোনো জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে পছন্দ করে না। জনগণ চায় সকল দলের অংশগ্রহণে একটা শান্তিপূর্ণ নির্বাচন। যেখানে জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করবে। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০