বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রিন্স মাহমুদের সঙ্গে শাকিব খানের দেখা ২২ বছর পর!

বিনোদন ডেস্ক: দীর্ঘ ২২ বছর পর আবারও দেখা হলো নন্দিত গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ ও ঢালিউড সুপারস্টার শাকিব খানের। চলতি মাসের প্রথম দিন তাদের দেখা হয়।শাকিব খান অভিনীত সাড়া জাগানো ‘প্রিয়তমা’ সিনেমার বিশেষ প্রিমিয়ারে আরও একবার দেখা হয় তাদের।
যেখানে প্রধান আকর্ষণ ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী। প্রিমিয়ার শেষে প্রিন্স মাহমুদ ও শাকিব খান মুখোমুখি। একজন সিনেমাটির নায়ক, অন্যজন সিনেমাটির সবচেয়ে প্রশংসিত ‘ইশ্বর’ গানের কারিগর। এর সুর করেছেন তিনি।

দুজনের ছবি পোস্ট করেছেন প্রিন্স মাহমুদ নিজেই। ফেসবুকে তিনি লেখেন, ‘২২ বছর পর দেখা….’

জানা গেছে, দীর্ঘ সময় পর তাদের দেখা হলেও সেভাবে কিছু আলাপ হয়নি। কুশল বিনিময়ের পর আলোচিত ‘ইশ্বর’ গান নিয়ে আলাপ করেন তারা।

তাদের প্রথম দেখা হয়েছিল ২০০১ সালে। মগবাজারের চৌরাস্তার গলিতে তখন গানের সব জনপ্রিয় মানুষদের আনাগোনা। সেখানে থাকতেন কুমার বিশ্বজিৎ, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু, প্রয়াত শেখ ইশতিায়াক ও প্রিন্স মাহমুদরা।

ব্যান্ড গানে গীতিকার, সুরকার হিসেবে প্রিন্স মাহমুদের তখন জয়জয়কার চারদিকে। কাজের জন্য স্টুডিও খুঁজছিলেন তিনি। হঠাৎ একটি নতুন বিল্ডিংয়ের খোঁজ পান। সেখানে যাওয়ার পর দেখা হয় শাকিব খানের সঙ্গে। সেই প্রথম দেখা।

প্রিন্স মাহমুদের ভাষায়, পাতলা গড়ন, স্মার্ট আর দেখতে ভীষণ সুন্দর চেহারার যুবক। দারোয়ান পরিচয় করিয়ে দিলেন ঢালিউডের নতুন নায়ক তিনি। দুজনে হাত মেলালেন। কুশল বিনিময় হলো।

এরপর আর দেখা নেই। কেটে গেল ২২ বছরেরও বেশি সময়। দীর্ঘ সময় পর দুজনের আবার দেখা হলো। এবার আর কারো সঙ্গেই কাউকেই পরিচয় করিয়ে দিতে হলো না। প্রিন্স মাহমুদের মতো এতদিনে শাকিব খানের নামও চারদিকে ছড়িয়ে পড়েছে! ২০০১ সালের নতুন নায়ক শাকিব এখন দেশসেরা নায়ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও গোড়াই ইউপি চেয়ারম্যান বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এইচএসসির নতুন রুটিন প্রকাশ করল চট্টগ্রাম বোর্ড

সাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টি-টোয়েন্টি দল ঘোষণা

কারাবন্দির অসুস্থতার খবর দিয়ে প্রতারণা, প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!

দাবানলে পুড়ছে মাদ্রিদ, পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি

সাতক্ষীরায় নির্বিঘ্নে ইজিবাইক চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ

স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১০

ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর

১১

কলবাড়ী-বুড়িগোয়ালিনী প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচ ড্র

১২

শ্যামনগরে ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

১৫

সাতক্ষীরা ব্লিস হাসপাতালের আগুণ নিয়ন্ত্রণে

১৬

কালিগঞ্জে পাশাপাশি দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

১৭

হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: জয়সওয়াল

১৮

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

১৯

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

২০
error: Content is protected !!