বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১১ মে ২০২৪, ৫:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিরোধীদের শেষ করে দিতে চান মোদী: কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক: কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর বিজেপিকে নিশানা করে কেজরিওয়াল বলেছেন, তারা একটি খুব বিপজ্জনক মিশন শুরু করেছে। সেই মিশনের নাম ‘ওয়ান নেশন ওয়ান লিডার। তার দাবি, প্রধানমন্ত্রী দেশের সব বিরোধীদের শেষ করে দিতে চান।

কেজরিওয়াল বলেন, ‘তারা প্রশ্ন করে, ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী কে হবেন। আমি প্রশ্ন করছি, বিজেপির প্রধানমন্ত্রী কে হবেন? তিহাড় জেল থেকে বেরিয়ে এমনই প্রশ্ন তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার দাবি, বিজেপি এবার সরকার গঠন করলেও আগামী বছরই অবসর নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মতে, এবার তাই নিজের জন্য ভোট চাইছেন না মোদী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেজরিওয়াল বলেন, সামনের বছর মোদীর ৭৫ বছর বয়স হয়ে যাবে। বিজেপিতে কারও ৭৫ বছর বয়স হয়ে গেলে তিনি অবসর নেন। আডবাণী, মুরলী মনোহর যোশী, সুমিত্রা মহাজন, যশবন্ত সিনহা সবাই অবসর নিয়েছেন। তাহলে আগামী বছর ১৭ সেপ্টেম্বর মোদীও অবসর নেবেন। তখন কে হবেন প্রধানমন্ত্রী?

কেজরিওয়াল আরও বলেন, এরপর অমিত শাহকে প্রধানমন্ত্রী করা হবে। সুতরাং, মোদী নিজের জন্য নয়, অমিত শাহের জন্য ভোট চাইছেন। তাহলে মোদীর গ্যারান্টি পূরণ করবে কে? কেজরিওয়ালের আরও দাবি, বিজেপি এবার ভোটে জিতলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীও দুই মাসের মধ্যে বদল হবে। পদ হারাবেন যোগী আদিত্যনাথ।

দিল্লির মুখ্যমন্ত্রীর বলেন, এবারের নির্বাচনে বিজেপি জিতলে কয়েকদিন পর মমতা ব্যানার্জী, তেজস্বী যাদব, স্টালিন, পিনারাই বিজয়ন, উদ্ধব ঠাকরেরাও জেলে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

২

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

৩

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

৪

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৫

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

৬

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

৭

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

৮

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

৯

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১০

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১১

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

১২

কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশিক্ষণ

১৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স

১৪

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রকাশ

১৫

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা

১৬

এইচএসসি থেকেই চালু অন্তর্বর্তী পরীক্ষা, সুযোগ পাবে অনুত্তীর্ণরা

১৭

২২ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৮

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

১৯

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

২০