বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৯ মে ২০২৪, ১২:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাশরাফির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: নড়াইল সদর উপজেলা নির্বাচনে জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দিয়েছেন এক চেয়ারম্যান প্রার্থী।

শনিবার (১৮ মে) অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান এ অভিযোগ দিয়েছেন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাচন অফিসার এবং নড়াইল সদর থানার ওসির কাছে অভিযোগটির অনুলিপি দিয়েছেন তিনি।

অভিযোগে উল্লেখ করা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রী, হুইপ বা এমপি মহোদয় তার নির্বাচনী এলাকার কোনো উপজেলায় কোনো প্রার্থীর পক্ষে প্রচার চালাতে পারবেন না। কিন্তু মাশরাফি নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজিমুর রহমান ভুঁইয়ার (আনারস মার্কা) পক্ষে প্রকাশ্যে প্রচার চালাচ্ছেন। যা উপজেলা নির্বাচন আচারণবিধির প্রকাশ্য লঙ্ঘন।

অভিযোগের বিষয়ে জানতে সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পার্সোনাল হোয়াটস আপ নম্বরে যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি।

এ বিষয়ে নড়াইল সদর উপজেলা ও লোহাগাড়া উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল বলেন, ‘অভিযোগটি পেয়েছি, তবে অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ অভিযোগকারী দেননি। তাকে প্রমাণ দিতে বলা হয়েছে। প্রমাণ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের ২য় ধাপে নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। এখানে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদর উপজেলায় মোট ভোটার দুই লাখ ৪১ হাজার ৭৬০ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ২০ হাজার ১২৯ ও নারী এক লাখ ২১ হাজার ৬৩০ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিহর নদের মাটি বিক্রির অর্থ ভাগাভাগি: যশোরে জামায়াতের ৩ নেতার পদ স্থগিত

মরক্কোর সঙ্গে পারলো না ব্রাজিল, পয়েন্ট ভাগাভাগি

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

১০

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১১

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১২

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১৩

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১৪

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৫

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৬

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৭

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৮

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

২০