বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৩ মে ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের দুর্ঘটনায় ডাম্পার মালিক আটক, ঘটনাটি ছিল ত্রিমুখী সংঘর্ষ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে ডাম্পার-ট্রলি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আব্দুল করিম (৩২) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে উপজেলার হায়বাতপুর-নওয়াবেকী সড়কের হায়বাতপুর শেখপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত করিম শ্যামনগর পৌরসভার দাদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

জানা যায়, সকালে মোটরসাইকেল চালক করিম নওয়াবেকী থেকে শ্যামনগরের দিকে আসছিল। একই দিক থেকে একটি বালি বোঝাই ডাম্পারও আসছিল। এসময় হায়বাতপুর শেখপাড়া এলাকার জননী ডেকোরেটরের সামনে পৌঁছালে মোটরসাইকেল চালক করিম ডাম্পারটি ওভারটেক করতেই বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক করিম সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনাকবলিত ডাম্পার ও ট্রলিটি জব্দ করা হয়েছে। ডাম্পার ও ট্রলি চালক পলাতক রয়েছে। তবে এ ঘটনায় ডাম্পার মালিক নওয়াবেকী এলাকার মোহর আলীর ছেলে আকরাম হোসেন ওরফে সাম্পান (২৩) কে আটক করা হয়েছে। এছাড়াও পলাতক ডাম্পার ও ট্রলি চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসতাপালের মর্গে পাঠানো হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!