বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২১ জানুয়ারি ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

র‌্যাব পুলিশের পোশাক পরিবর্তন এক বিশাল অপচয়: ইনসানিয়াত বিপ্লব

ডেস্ক রিপোর্ট: র‌্যাব, পুলিশ, আনসারের পোশাক পরিবর্তন এক বিশাল অপচয়, যা রাষ্ট্র ও জনগণের তহবিল তছরুপের পর্যায়ে পড়ে। কোনো সরকার মানবিক, গণতান্ত্রিক না হলে পোশাক পরিবর্তনে পুলিশ বাহিনীর চরিত্র পরিবর্তন হয় না।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। বিবৃতিতে ইমাম হায়াত আরও বলেন, কোনো বাহিনীর পোশাকের রঙ বা ডিজাইন এসব দেশ ও জনগণের বা বাহিনীর কোনো সমস্যাও নয়, সমাধানও নয়। এসব অকাজ-কুকাজ মানুষের দৃষ্টি আসল সংকট থেকে ভিন্ন দিকে আড়াল করার চক্রান্ত মাত্র। এছাড়া পাকিস্তানি বিভিন্ন বাহিনীর সঙ্গে সামঞ্জস্য করে দেশকে রাজাকার করণের ঘৃণ্য আলামত ও গোলামির আলামত বহন করে। নিছক চৌকিদার, দারোয়ান টাইপের পোশাকে তাদের হেয় করা হয়েছে, যা অপমানজনক।

তিনি আরও বলেন, পোশাক পরিবর্তন করলেই কোনো বাহিনী সৎ দক্ষ বা উন্নত হয় না। পোশাক পরিবর্তন করলেই চরিত্র পরিবর্তন হয় না। পুলিশ বাহিনীর কাজ ও চরিত্র নির্ভর করে ক্ষমতাসীন গোষ্ঠীর চরিত্রের ওপর। পুলিশকে এখনও কেবল ক্ষমতাসীনদের অসৎ স্বার্থে ব্যবহার করা হয়।

তিনি আরও বলেন, বর্তমান ক্ষমতাসীনদের প্রতিহিংসার রাজনীতি এবং অযোগ্যতা ও চরম দায়িত্বহীনতার কারণে দেশে শত শত কল কারখানা বন্ধ হয়ে কয়েক লাখ কর্মজীবীর ঘর ও পরিবার ধ্বংসের মধ্যে পড়েছে। শুধু গাজীপুরেই পঞ্চাশ হাজার গার্মেন্টস কর্মী ও আরও লক্ষাধিক বিভিন্ন শিল্প কারখানার কর্মী চাকুরিচ্যুত হয়ে সীমাহীন সংকটে পড়েছে। এ সরকারের কারণে হাজার হাজার বিপন্ন গার্মেন্টস কর্মী উপবাসে পতিতাবৃত্তিতে বাধ্য হচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা পাঁচ উইকেট-মেডেন ওভার, গ্রিভসের অলৌকিক বিশ্বরেকর্ড

ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

সোলাইমান কবির ও আশেক এলাহী মুন্নার নেতৃত্বে শ্যামনগরে বিএনপির আহ্বায়ক কমিটি

১০

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১১

যে ৩৫ দেশে ভিসামুক্ত-অন অ্যারাইভাল সুবিধা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১২

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

১৪

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

১৫

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

১৬

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৭

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

১৮

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

১৯

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

২০
error: Content is protected !!