বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩০ মে ২০২৪, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘মির্জা’র হাফ সেঞ্চুরি, উচ্ছ্বসিত অঙ্কুশ

বিনোদন ডেস্ক: টালিউড তারকা অঙ্কুশ হাজরা তার সিনেমার নাম প্রকাশের পর থেকেই তুমুল বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছিলেন। কিন্তু সব বাধা পেরিয়ে বৃহস্পতিবার (২৯ মে) প্রেক্ষাগৃহে ৫০ দিন পূর্ণ করেছে তার প্রযোজিত সিনেমা ‘মির্জা’। এমন বিশেষ দিনে অভিনেতা গণমাধ্যমকে মনের কথা জানিয়েছেন।

শুরু থেকেই অঙ্কুশ জানিয়েছিলেন, ‘মির্জা’র মাধ্যমে তিনি বাংলা বাণিজ্যিক সিনেমাকে মূলস্রোতে ফিরিয়ে আনতে চান। এতে কতটা সফল হলেন তিনি- এ প্রসঙ্গে অঙ্কুশ বলেন, “আমি যে প্রতিক্রিয়া পেয়েছি তাতে আপ্লুত। কিন্তু জানি, গত ১২ বছরে বাণিজ্যিক সিনেমার দর্শক পাল্টে গেছে। কিন্তু দর্শক যে এ ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন, ‘মির্জা’ তার প্রমাণ।”

‘মির্জা’র ৫০ দিনে শোয়ের সংখ্যা কমেছে। সেখানে এ মুহূর্তে সিনেমার পরিস্থিতি কী রকম? অঙ্কুশ এ প্রসঙ্গে জানালেন নন্দন ছাড়াও রাজ্যের বেশ কয়েকটি হলে ‘মির্জা’ চলছে। অভিনেতার কথায়, ‘‘চতুর্থ ও পঞ্চম সপ্তাহে খুব ভালো ব্যবসা করেছে। নন্দনে এখনো শো শুরু হওয়ার আগে ৯০ শতাংশ টিকিট বিক্রি হয়ে যাচ্ছে।”

জুন মাস থেকে বক্স অফিসে বাংলা সিনেমার সংখ্যা বাড়বে। এরপর সিনেমার ভবিষ্যৎ কীভাবে দেখছেন অঙ্কুশ? অভিনেতা বললেন, ‘‘নিজের যোগ্যতায় সিনেমাটি ৫০ দিন সম্পূর্ণ করেছে। জোর করে চালাইনি। দেখা যাক আমরা ৭৫ দিন বা ১০০ দিন পূর্ণ করতে পারি কি না’। তার কথায় সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে।

বাণিজ্যিক সিনেমা থেকে প্রযোজকের ঘর টাকা ফেরানো যে এখন কঠিন। সে কথা আগেও উল্লেখ করেছিলেন অঙ্কুশ। তবে ‘মির্জা’র বক্স অফিস নিয়ে তিনি খুশি। এ নিয়ে বলেন, ‘কত টাকা বিনিয়োগ করেছি আর কতটা টাকা ফিরেছে সেটা আমি জানি। ঘাটতি তো আছেই। তবে ছবি স্যাটেলাইট এবং অন্যান্য স্বত্ব নিয়ে যেখানে দাঁড়িয়ে আছি, আমি খুশি।’

বাণিজ্যিক ঘরানার সিনেমার যে ‘শত্রু’ আছে, সে কথা স্বীকার করলেন অঙ্কুশ। কারণ ‘মির্জা’ মুক্তির সময়েও তাকে নেচিবাচক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। অঙ্কুশের মতে, এই ধরনের সমালোচনা আগেও হয়েছে, আগামী দিনেও থাকবে। অভিনেতার কথায়, ‘অতীতে দেখেছি, চেষ্টা করেও বহু বাণিজ্যিক সিনেমার বক্স অফিস ১০ বা ২০ লাখ টাকা অতিক্রম করতে পারেনি। ‘মির্জা’ সেখানে আমার মনের জোর অনেকটাই বাড়িয়ে দিয়েছে।”

অঙ্কুশ জানালেন, ভালো গল্প, চিত্রনাট্য কাস্টিং সব কিছু ঠিক হলে ২০২৬ সালে ‘মির্জা-২’-এর কাজ শুরু করবেন তিনি। একই সঙ্গে আত্মবিশ্বাসী অঙ্কুশ যোগ করলেন, “এটুকু বলতে পারি মির্জার বক্স অফিস ব্যবসার পরিমাণ ‘মির্জা-২’র প্রথম তিন দিনের ব্যবসায় উঠে আসবে।’’‘মির্জা’ নিয়ে দর্শকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১০

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

১১

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১২

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১৩

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১৪

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৫

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১৬

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

১৭

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

১৮

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

১৯

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

২০
error: Content is protected !!