বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ জুন ২০২৪, ৬:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আকাশলীনা ইকোট্যুরিজম গ্রন্থাগারে এখন জুতার দোকান!

বিলাল হোসেন: শ্যামনগরের সাবেক ইউএনও মোঃ কামরুজ্জামান ও এসিল্যান্ড সুজন সরকার ২০১৯ সালে কলবাড়ি বাজারে আকাশলীনা ইকোট্যুরিজম গ্রন্থাগার তৈরির উদ্যোগ নেন। এ লক্ষ্যে গ্রন্থগার নির্মাণ শেষে সাইনবোর্ডও স্থাপন করা হয়।

মাস চারেক আগে রাতারাতি সাইনবোর্ড খুলে ফেলে গ্রন্থাগারের জন্য নির্মিত ঘর দখল করে নেন আটুলিয়া ভূমি অফিসের অফিস সহায়ক মিন্টু সরদার। দখলের পর থেকে সেখানে জুতার ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি।

দোকানটিতে নিয়োজিত কর্মচারী নিজেকে মিন্টুর ভাগ্নে পরিচয় দিয়ে বলেন, বাদঘাটা গ্রামের লতিফ সরদারের ছেলে মিন্টু সরদার দোকান এটি। আমি কাজ করি।

স্থানীয় কামরুজ্জান বলেন, আকাশলীনা গ্রন্থাগারের সাইনবোর্ড লাগানোর পর ঘরটি অনেক দিন ফেলানো ছিল। ৪ মাস আগে হঠাৎ সাইনবোর্ড সরিয়ে জুতার দোকান হয়ে গেছে।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, আমি চেয়ারম্যান থাকাকালীন এটি নির্মিত হয়। এখানে একটি স্লুইচ গেট থাকার কারণে বাঁধা দিয়েছিলাম। কিন্তু উপজেলার অর্থায়নে আকাশলীনা গণগ্রন্থাগার নির্মিত হওয়ায় পরে তাদের কাজে সহযোগিতা করি।

এ বিষয়ে ঘরটির বর্তমান ব্যবহারকারী মিন্টু সরদার বলেন, ২ জনের নামে ঘরটি বরাদ্দ দেওয়া হয়েছে। আমার পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সরদার ও নবাব সরদারের নামে এটা বরাদ্দ দেওয়া হয়েছে। তাই আমি দোকান করেছি।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজিবুল আলম বলেন, আকাশলীনার গ্রন্থাগার ছিল কি না আমি জানি না। গ্রন্থগারের সাইনবোর্ড ছিল কি না তাও জানি না। ওখানে যে ঘরগুলো আছে সব অবৈধ। অবৈধ ঘরগুলো উচ্ছেদ করে আকাশলীনা গ্রন্থাগার সরিয়ে আকাশলীনার পাশে নিয়ে যাওয়ার চেষ্টায় আছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

২

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৩

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৪

একই জায়গায় আটকে থাকতে চাই না

৫

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৬

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৭

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৮

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১১

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১২

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৪

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৫

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৬

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৮

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৯

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

২০