বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৬ জুন ২০২৪, ৩:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার ১৪১ জন আম চাষী পেল দেড় কোটি টাকার কৃষি ঋণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার ১৪১ জন আম চাষীর মাঝে ১ কোটি ৫৯ লক্ষ টাকার কৃষিঋণ বিতরণ করেছে সোশ্যাল ইসলমী ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার (৬ জুন) ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, খাদ্যে স্বনির্ভরতা আসবে বেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা শহরের লেকভিউতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশ্যে এই কৃষিঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা।

স্বাগত বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংকের খুলনা জোনাল হেড মোহাম্মদ মোসলে উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, খুলনা বিভাগীয় এসিমি প্রধান শ্যাম সুন্দর রায়, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডা. আবুল কালাম বাবলা, ব্রান্ড বিসিজিবিডি হেড মোহাম্মদ মনিরুজ্জামান, সোশ্যাল ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. আজিজুল হক প্রমুখ।

এসময় উপস্থিত আম চাষীদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আম চাষী সমিতির সভাপতি মো. লিয়াকত হোসেন, ইয়াসমিন জাহান, শংকর কুমার বিশ্বাস, মো. গোলাম রব্বানী প্রমুখ।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার ১৪১ জন আম চাষীর মাঝে ১ কোটি ৫৯ লক্ষ টাকার কৃষিঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সোশ্যাল ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার ম্যানেজার মো. রাশিদুল ইসলাম।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১০

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১১

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১২

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৩

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৪

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৫

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৬

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৭

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

১৮

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

১৯

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

২০
error: Content is protected !!