বাংলাদেশ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৭ অক্টোবর ২০২৩, ১০:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় উন্নয়ন প্রচেষ্টার কার্যক্রম পরিদর্শনে পিকেএসএফ’র এমডি ড. নমিতা হালদার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় উন্নয়ন প্রচেষ্টার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব ড. নমিতা হালদার।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে পিকেএসএফ এর সহযোগিতায় বাস্তবায়িত উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

এদিন প্রথমে তিনি তালা উপজেলার জুজখোলা গ্রামে মাচায় খাসি ও গাড়ল মোটাতাজাকরণ আইজিএ ও মৎস্যখাতে কার্প-মলা চাষ এবং ঘেরের পাড়ে সবজি চাষ কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

পরে পাটকেঘাটার ভৈরবনগরে কৃষিখাতের সবজি সংগ্রহ কেন্দ্র পরিদর্শন করে সেখানে পাইকারি ও খুচরা সবজি বিক্রেতাদের সাথে সবজির বাজার দর নিয়ে আলোচনা করেন। এসময় বিক্রেতারা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

ড. নমিতা হালদার খামারি, কৃষক দল, বাজার সংযোগ কমিটির সাথে তাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন এবং উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, পিকেএসএফ’র উপ মহাব্যবস্থাপক (কার্যক্রম) ড. শরিফ আহম্মদ চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার (কার্যক্রম) তানভির সুলতানা, ডেপুটি ম্যানেজার আব্দুল হাকিম, ডেপুটি ম্যানেজার আহমেদ মাহমুদুর রহমান, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী, সমন্বয়কারী এএসএম মুজিবুর রহমান, এসইপি প্রকল্পের ব্যবস্থাপক শাহনেওয়াজ কবির, সমন্বিত কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা নয়ন হোসেন, আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক এস এম নাহিদ হাসান, মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ, প্রাণিসম্পদ কর্মকর্তা পারভেজ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নি*হ*ত ১৭

১

ধর্ম অবমাননার অ‌ভি‌যো‌গে যুবক‌কে হ/ত‌্যা‌র মূল উস্কা‌নিদাতা ফজলুল হক আমিনী গ্রেপ্তার

২

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার

৩

সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াত-এনসিপি ষড়যন্ত্র শুরু করেছে: কাজী আলাউদ্দীন

৪

তালায় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময়

৫

শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময়: শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান

৬

‘শেষ বিকেলের চায়ের আড্ডা’ স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো

৭

শিবপুর ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

৮

খবর প্রকাশের পর অভিযান, মালঞ্চ নদীর চরের সেই জমি উদ্ধার

৯

শ্যামনগরে সুপেয় পানির সংকট লাঘবে দুটি প্লান্ট স্থাপন করলো আবুল খায়ের গ্রুপ

১০

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১১

তালায় প্রশাসনের অভিযানে বাল্যবিয়ের আয়োজন পণ্ড

১২

দায়িত্বভার গ্রহণ করলো সাতক্ষীরা জেলা বাকশিসের নতুন কমিটি

১৩

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা

১৪

অ্যাড. আবুল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা

১৫

তালায় আমরা বন্ধু’র উদ্যোগে শারদ উপহার বিতরণ

১৬

জলবায়ু পরিবর্তন: অস্তিত্ব সংকটে পদ্ম, সংকটে ধর্মীয় সংস্কৃতি

১৭

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

১৮

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

১৯

কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

২০