বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ সেপ্টেম্বর ২০২৪, ৪:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কড়া ডায়েটে ৩ বার অজ্ঞান হয়ে হাসপাতালে অভিনেত্রী

বিনোদন ডেস্ক: কড়া ডায়েট যে এমন বিপদ ডেকে আনবে, তা আগে থেকে আন্দাজও করতে পারেননি কলকাতার অভিনেত্রী পূজারিণী ঘোষ। ফলাফলও হয়েছে ভয়াবহ! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কড়া ডায়েট অনুসরণ এবং স্ট্রেসের কারণে আচমকাই অভিনেত্রীর রক্তচাপ কমে যায়। এর ফলে তিন বার জ্ঞান হারান তিনি। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অভিনেত্রীর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এখন তিনি আগের থেকে অনেকটাই সুস্থ।

মডেলিং জগত থেকে অভিনয়ে আসা। গত বছরই মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘কৈফিয়ৎ’ নামে একটি ছবি। এছাড়াও, অভিরূপ ঘোষ পরিচালিত ‘ওঝা’ ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।

এছাড়াও পূজার ঝুলিতে রয়েছে অন্য রূপকথা এবং আশমানি ভোর নামে দুটি ছবি।

টলিপাড়ায় বেশ কয়েক বছর রয়েছেন পূজারিণী। ‘জে এল ফিফটি’-র মতো হিন্দি ওয়েব সিরিজে অভয় দেওলের সঙ্গে অভিনয় করেছেন।

এক সাক্ষাৎকারে পূজারিণী জানান, ‘শুধুমাত্র খবরে থাকার জন্য কাজ করতে আমি রাজি নই। কাজের ক্ষুধা অবশ্যই আছে। কিন্তু যে কাজ আমাকে তৃপ্তি দেবে না, সে রকম চরিত্রে অভিনয় করতে রাজি নই।’

কাজের সংখ্যা কমলে টলিপাড়ায় অনেকেই নাকি নিরাপত্তাহীনতায় ভোগেন। পূজারিণী কিন্তু সে পথের যাত্রী নন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০