বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ জুন ২০২৪, ৪:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২ দিন ছুটি নিলেই ঈদে ৯ দিনের ছুটি সরকারি চাকরিজীবীদের

ডেস্ক রিপোর্ট: জিলহজ মাসের চাঁদ দেখার ওপর পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার (৬ জুন) সৌদি আরবে ঈদের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১৬ জুন (রোববার)। এদিকে আজ শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন চাঁদ দেখা গেলে আগামী ১৭ জুন (সোমবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপনের পরদিন কুরবানির ঈদ পালন করা হয়। এ হিসেবে আগামী ১৭ জুন (সোমবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে; এটি ধরে নিয়েই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

ক্যালেন্ডার বলছে, পবিত্র ঈদুল ফিতরের মতোই এবারও আসন্ন ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা লম্বা ছুটির আনন্দে ভাসতে পারেন। ঈদে শুধু ২ দিন ছুটি নিলেই তারা টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন। এক্ষেত্রে কায়দা করে ‘১৯ ও ২০ জুন’ ঐচ্ছিক ছুটি নিতে হবে। তাহলে তার ছুটি গিয়ে দাঁড়াবে ৯ দিনে। ফলে ২১ ও ২২ জুন পর্যন্ত প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কুরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রোববার) থেকে। যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসেবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। তার সঙ্গে কেউ যদি ১৯ ও ২০ জুন ছুটি নিতে পারেন তবে ২১ ও ২২ জুনসহ ঈদে তিনি টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

৩

ভারতের বিপক্ষে ব্রাজিলের ‘এক হালি’

৪

সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৫

মধ্যরাতে তিনবার ভূমিকম্পের পর ফের কাঁপলো দেশ

৬

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

৭

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

৮

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৯

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

১০

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

১১

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১২

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

১৩

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

১৪

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

১৫

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১৬

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১৭

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১৮

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৯

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

২০