বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ জুন ২০২৪, ১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেন অভিনয় কমিয়ে দিয়েছেন, জানালেন মেহজাবীন

বিনোদন ডেস্ক | নাটকের কাজ প্রায় বন্ধ করে দিয়েছেন মেহজাবীন চৌধুরী। অথচ টিভি পর্দার অভিনেত্রীদের মধ্যে শীর্ষ তারকা তিনি।

নাটকে ব্যস্ততা ও জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় কাজ প্রায় বন্ধ করে দিলেন কেন? সম্প্রতি মেহজাবীনকে প্রশ্নটি করেন এক গণমাধ্যমকর্মী।

অভিনেত্রী জানান, কাজ কমিয়ে দেওয়াটা জরুরি ছিল তার। এখন থেকে বেছে বেছে কাজ করবেন। গল্প পছন্দ হলেই কাজ করবেন, অন্যথায় নয়।

ব্যাখ্যা দিয়ে মেহজাবীন বলেন, এটা যেমন জরুরি, তেমন কঠিনও। আমি যখন ক্যারিয়ার শুরু করি, তখন অনেক শেখার প্রয়োজন ছিল, অভিজ্ঞতার প্রয়োজন ছিল। সে জন্য অনেক নির্মাতা-শিল্পীর সঙ্গে বিভিন্ন ধরনের কাজ করেছি। প্রতিক্রিয়া যেমনই আসুক না কেন, প্রত্যেকটা কাজ থেকে আমি শিখেছি। ওই শিক্ষাটা নিয়েই আমার এত বছরের ক্যারিয়ার। আমাদের দেশে এমন কোনো প্রতিষ্ঠান নেই, যেখানে গিয়ে অভিনয় শেখা যাবে। তাই কাজের মাধ্যমেই শিখতে হয়। এই চেষ্টায় আমি নির্মাতাদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। গুণী অভিনেতা-অভিনেত্রীরাও সুযোগ দিয়েছেন তাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করার। তাদের শেখানো পথেই আমি হেঁটেছি; তাই এখন বলতে পারি, গল্প পছন্দ হলেই কাজ করব, অন্যথায় না।

তিনি বলেন, আর এই স্যাক্রিফাইসটা অবশ্যই কঠিন। কারণ প্রত্যেক শিল্পী চান, বছরজুড়ে তার অনেক কাজ থাকবে, জনপ্রিয় হবে। কিন্তু এত মানুষের ভালোবাসা পাওয়ার পর এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, পরবর্তী প্রতিটি কাজ আলাদা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১১

শুভশ্রীর মতো ‘প্রাক্তন’ আমরাও চাই, খোঁচা-সমালোচনা

১২

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা!

১৩

ধুলিহরের ১০ মেধাবী শিক্ষার্থী পেল নতুন বাইসাইকেল

১৪

কালিগঞ্জের মথুরেশপুরে বিএনপির কর্মী সম্মেলন

১৫

কন্যাশিশুর নিরাপত্তা মানেই ভবিষ্যতের নিরাপত্তা || খান মোঃ আবু হাসান

১৬

সেনা নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ চালান

১৭

লঙ্কানদের কাছে ৬৩ রানে হার, হাতছাড়া হলো ব্রোঞ্জও

১৮

সাতক্ষীরায় চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

২০