

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়েছে।
শনিবার (১ মার্চ) সকালে বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শাহ আলম, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, সাধারণ সম্পাদক মোঃ আছাদুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী রুলী বিশ্বাস দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা ও রমজানের পবিত্রতা রক্ষায় সকলের প্রতি আহবান জানান।
মন্তব্য করুন